বিনোদন

Bonny – Kaushani: ‘কখনও বদলে যেও না’, বনির জন্মদিনে এই বার্তা দিলেন অভিনেত্রী কৌশানি

টলিউডের অন্যতম মিষ্টি জুটি বলতেই প্রথমেই নাম আসবে বনি কৌশানির। নিজেদের সম্পর্ক নিয়ে কখনই বিশেষ রাখঢাখ রাখেননি তাঁরা। দীর্ঘদিন ডেট করছেন এই কাপল। ‘পারবোনা আমি ছাড়তে তোকে’ সিনেমায় এই জুটির প্রথম কাজ। এই সিনেমাতে অভিনয় করার সূত্রে প্রথম প্রেমের সূত্রপাত। এরপর এই জুটি একের পর এক সিনেমাতে অভিনয় করেছেন। দুজনে নিজেদের সোশ্যাল মিডিয়াতে কাপল গোল দিতেও ভোলেনা।

ইন্ডাস্ট্রিতে বনি-কৌশানির প্রেমের কথা এখন কারোই অজানা নয়। অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন এই জুটির রসায়ন মুগ্ধ করে অনুরাগীদের। যে কোনও অনুষ্ঠানে একসঙ্গে দেখা পাওয়া যায়। এই মুহূর্তে বিয়ে না করলেও বনি জানিয়েছেন ২০২৩ সালে এই জুটি সাতপাকে বাঁধা পড়বেন। আপাতত দুজনে নিজের কাজেই ফোকাস করতে চাইছেন। কিছুদিন আগে দুজন দুই রাজনৈতিক দলে নাম লেখালেও ভোটের পর দুজন এখন নিজেদের অভিনয়ের কাজে ফোকাস করতে চাইছেন।

১০ই অগস্ট গতকাল ৩০শে পা দিলেন টলিউডের এই হ্যান্ডসাম হাঙ্ক বনি সেনগুপ্ত। প্রেমিকের জন্মদিনে স্পেশাল কিছু করবেনা কৌশানি তা কি হয়। তাই জন্য সোশ্যাল মিডিয়ায় বনির সঙ্গে কাটানো কিছু ভাললাগার মুহূর্ত শেয়ার করলেন বনির প্রেমিকা তথা অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। এদিন বনিকে শুধু ভালবাসায় ভরিয়ে দিয়েছেন কৌশানি। ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এদিন একাধিক পোস্ট করেন কৌশানি।

দুজনের স্মরণীয় টুকরো মিষ্টি মুহূর্তগুলো কোলাজ করে ভিডিয়ো আপলোড করেন কৌশানি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে।  ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘তোমায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি নিজের মত করে অসাধারণ। কখনও বদলে যেও না। সবসময়, সমস্ত মুহূর্তে তুমি আমায় পাশে পাবে। সবসময় সবচেয়ে ভালটা তোমার প্রাপ্য। বনি সেনগুপ্ত। তোমায় এক ট্রাক ভর্তি ভালবাসা ও শুভেচ্ছা’।

এরপরও বনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বেড়াতে যাওয়ার একটি টুকরো ভিডিয়ো শেয়ার করেন তিনি। কৌশানি লেখেন, ‘জন্মদিনে এই বিশেষ পোস্টটা তোমার জন্য, আমার হিরো।’ ভিডিয়োতে এই লাভ বার্ডসকে সমুদ্রের ধারে মনোরম আবহাওয়াকে উপভোগ করতে দেখা যায়। সদ্যই কৌশানিকে নিয়ে গোয়া থেকে ছুটি কাটিয়ে অভিনয়ের কাজে যোগ দিয়েছেন। এর মাঝেই জন্মদিনের সেলিব্রেশনে মত্ত এই জুটি। কৌশানির এই আদুরে পোস্ট দেখে ভালোবাসা জানিয়েছেন অনুগামীরা৷ নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026