টেক বার্তা

আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ২ জিবি ডেটা! ২ বছরের জন্য আকর্ষণীয় অফার আনল JIO

চমকের নাম Reliance Jio। মাঝেমধ্যেই তাদের গ্রাহকদের জন্যে নিত্য নতুন দুর্দান্ত অফার নিয়ে ভারতের এই অগ্রণী টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের একেবারে চমক দিয়ে দেয়। আর এবারে তারা আবারো একটি নতুন অফার নিয়ে চলে এসেছে তাদের গ্রাহকদের কাছে। এবারে আপনারা দু’বছরের জন্য আনলিমিটেড কলিং, প্রতিমাসে ২ জিবি করে ইন্টারনেট ডাটা পাবেন মাত্র একবার রিচার্জ করলেই। একবার রিচার্জ করুন, ব্যাস দুই বছরের জন্য আপনার আর কোন মাথাব্যাথা রইল না।

সম্প্রতি Jio এর ফিচার ফোন JioPhone ব্যবহারকারীদের জন্য এই নতুন অফার নিয়ে আসা হয়েছে। আপনারা যদি জিও ফোন ব্যবহার করেন তাহলে কিন্তু এই অফার পাবে নতুবা কিন্তু এই সমস্ত সুবিধা আপনার জন্য থাকবে না। তবে যে সমস্ত গ্রাহকরা আগে থেকে জিওর ফোন ব্যবহার করতেন তাঁদের বেশি টাকা রিচার্জ করতে হবে না। ১ মার্চ তারিখ থেকে নতুন পরিষেবা শুরু হয়ে গেল জিও গ্রাহকদের জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি আপনাকে অফার করা হচ্ছে এখানে।

1. প্রথমত আপনাকে 1999 টাকা দিয়ে জিওর একটি ফিচার ফোন কিনতে হবে।

2. এই ফিচার ফোন যদি আপনি কেনেন তাহলে আপনাকে আর বাড়তি টাকা দিয়ে রিচার্জ করাতে হবে না। আপনি সরাসরি 24 মাসের জন্য আনলিমিটেড কলিং, ভয়েস কলিং এবং প্রতি মাসে 2 জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন।

3. অন্যদিকে যদি এক বছরের জন্য এই অফার আপনি ব্যবহার করতে চান তাহলে গ্রাহকদের 1499 টাকা রিচার্জ করাতে হবে। নতুন ফোনে আপনি ইন্টারনেট প্যাক এবং আনলিমিটেড কলের জন্য একের পর এক সুবিধা পেয়ে যাবেন। তবে জানিয়ে রাখি ওই প্যাক থাকবে এক বছরের জন্য বৈধ। তারপর আপনার পছন্দমত নিজের রিচার্জ করাতে পারবেন।

4. আর যদি আপনার কাছে জিওর ফোন আগে থেকে থাকে, তাহলে আপনাকে সর্বমোট 749 টাকা রিচার্জ করাতে হবে তাহলে আপনি সমস্ত সুবিধা ব্যবহার করতে পারবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026