গত কয়েকদিন ধরে একেরপর এক চোখধাঁধানো দারুন কিছু রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে Reliance Jio। ফ্রিডম প্ল্যানের মহা ধামাকার সাথে সাথে এবার ডাবল বেনিফিট অফার নিয়ে এসে গ্রাহকদের কম টাকায় বেশী সাশ্রয় করার সুযোগ করে দিচ্ছে সংস্থা। এই স্পেশাল অফারের আওতায় রয়েছে দুটি প্ল্যান। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
75 টাকার প্ল্যান: এই প্লিপেইড রিচার্জপ্ল্যান আগেও ছিল। 28 দিনের ভ্যালিডিটি থাকত এই প্ল্যানে। তবে এবারের বিশেষ চমক হল ডাবল বেনিফিট। 28 দিনের ভ্যালিডিটি ডাবল হয়ে এখন হয়েছে 56 দিন। অর্থাৎ প্রায় দুইমাস। এই প্ল্যানে যেকোনো প্রান্তে আনলিমিটেড কলিংয়ের সুযোগ থাকছে। সেইসঙ্গে মোট 6 জিবি ডেটা দেওয়া হচ্ছে, যার ভ্যালিডিটি 2 মাস। পাশাপাশি 50 টি এসএমএস পাঠানোর সুবিধাও থাকছে এই প্ল্যানে। এছাড়াও Jioর বিভিন্ন অ্যাপ্লিকেশনে ফ্রি সাবস্ক্রিপশনের সুযোগও রয়েছে।
39 টাকার প্ল্যান: এটি Jio র আরেকটি সাশ্রয়ী প্ল্যান। এমনিতে 39 য়ের রিচার্জে 14 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। তবে স্পেশাল ডাবল বেনিফিট অফারের আওতায় এর ভ্যালিডিটিও হয়ে গিয়েছে ডাবল। অর্থাৎ 28 দিনের ভ্যালিডিটি মিলবে এখন। এই রিচার্জ প্ল্যানের আওতায় যে কোনো প্রান্তে আনলিমিটেড কলিংয়ের সুযোগ রয়েছে। সেই সঙ্গে মোট 2.8GB ডেটা পাবেন। এছাড়াও, গ্রাহকরা Jio-র বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন।
উল্লেখ্য, এই দুটি অফারই কেবল JioPhone য়ের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ স্মার্টফোনে এই রিচার্জ করলে ডাবল বেনিফিট অফার আর পাবেননা আপনি। প্রসঙ্গত, গতকাল Reliance Jio র অ্যানুয়াল মিট-য়ে সিইও মুকেশ আম্বানি ঘোষনা করেছেন খুব শীঘ্রই ভারতের বাজারে JioPhone 5G আসতে চলেছে। ফিচারফোনটিতে থাকবে স্মার্টফোনের অধিকাংশ ফিচার। দেশের পিছিয়ে পড়া 2G ব্যবহারকারীদের হাতে উন্নত নেটওয়ার্ক তুলে দেওয়াই এই প্রজেক্টের মূল উদ্দেশ্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…