নিউজ

বড় খবর! টেট পরীক্ষার মাধ্যমে নবনিযুক্ত শিক্ষকদের বেতন বন্ধ করা হল

কলকাতা: টেট (TET) নিয়ে বড় খবর, বেতন বন্ধ করা হল নবনিযুক্ত শিক্ষকদের (Teacher)! টেট দুর্নীতির অভিযোগে হাইকোর্টে (High Court) ৬টি মামলা হয়েছিল রাজ্য সরকারের (State Govt) বিরুদ্ধে। গত ২৩ ডিসেম্বর (Decmeber) পর্ষদ ১৬ হাজার ৫০০টি শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। ২০২১ জানুয়ারি (January) মাসের ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত ইন্টারভিউ হয়। প্রায় ত্বরিৎগতিতে সমগ্র প্রক্রিয়া শেষ করে ১৬ ফেব্রুয়ারি (February) ফল প্রকাশ করে বোর্ড। শুরু হয় কাঊন্সেলিং ও নিয়োগপত্র দেওয়ার কাজ। সেই নিয়োগেই স্থগিতাদেশ দিয়েছে আদালত। অন্যদিকে, সিঙ্গেল বেঞ্চের সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে পর্ষদ। এখনও শুনানি হয়নি।

গত সোমবার প্রকাশিত মেধা তালিকায় রয়েছেন ১৫ হাজার ২৮৪ জন। অভিযোগ, প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য সদ্য প্রকাশিত মেধা তালিকা ত্রুটিপূর্ণ। এর পিছনে বড় মাপের দুর্নীতি রয়েছে বলে অভিযোগ। তা নিয়েই মামলা হয় কলকাতা হাইকোর্টে। মোট ৬ টি মামলা হয়েছে প্রাথমিক নিয়োগে দুর্নীতি নিয়ে। ৫টি মামলা লড়ছেন আইনজীবী ফিরদৌস শামিম এবং একটি মামলা লড়ছেন, পার্থ ভট্টাচার্য।

টেট দুর্নীতির মামলাটি ওঠে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। বিচারপতি মামলা শুনে আপাতত ৪ সপ্তাহের জন্যে স্থগিতাদেশ দিয়েছেন নিয়োগে। পরবর্তী শুনানি হবে ৪ সপ্তাহ পর। প্রসঙ্গত চাকরি প্রার্থীদের একাংশ অভিযোগ করে এই নিয়োগের পেছনে রয়েছে চরম দূর্নীতি। ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। আর তারপরেই আজ বেতন বন্ধ হল নব নিযুক্ত শিক্ষকদের।

পর্ষদের মেধা তালিকায় নাম উঠেছিল ১৫ হাজার ২৮৪ জন। অনেকে স্কুলে যোগও দিয়ে দিয়েছিলেন। কিন্তু এবার হাইকোর্টের স্থগিতাদেশের পাশাপাশি তাঁদের বেতন বন্ধ করে দেওয়া হল। হাইকোর্টের পক্ষ থেকে স্থগিতাদেশের পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে ২০১৪ সালের টেট নিয়োগের ক্ষেত্রে বেতনের বিল পাঠানো বন্ধ রাখতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026