টেক বার্তা

New Bike: রয়েল এনফিল্ড হিমালয়ানের সাথে প্রতিযোগিতা করবে হিরোর এই শক্তিশালী বাইক, দেখুন দাম এবং অবিশ্বাস্য বৈশিষ্ট্য

বিগত কয়েক বছরে ভারতের বাজারে একাধিক বাইক নির্মাণ সংস্থা একের পর এক নতুন মডেলের বাইক লঞ্চ করেছে। যেগুলি বেশ পছন্দ করেছেন বাইক প্রেমীরা। স্পোর্টস বাইক কিংবা সাধারণ বাইক, সর্বক্ষেত্রেই নতুনত্বের সাথে পরিচয় করিয়েছে বাইক নির্মাণ কোম্পানি গুলো। তবে আপনি যদি অ্যাডভেঞ্চার ভালোবাসেন এবং পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করেন, তবে নিঃসন্দেহে আপনি বাজারের সেরা অ্যাডভেঞ্চার বাইক ক্রয় করার কথা চিন্তা করবেন। আর অ্যাডভেঞ্চার বাইক নির্মাণের ক্ষেত্রে এবার সাহসী পদক্ষেপ নিয়েছে বাইক নির্মাণকারী সংস্থা হিরো। যতদূর জানা যাচ্ছে, আগামী মাসেই ভারতের বাজারে আসতে চলেছে হিরোর অ্যাডভেঞ্চার বাইক।

তবে সম্প্রতি পার্বত্য অঞ্চলে হিরোর আসন্ন বাইকের (Hero Xulse N) দর্শন পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। ইন্টারনেটে ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের ভিডিওতে হিরোর নতুন মডেলের এই গাড়িটি দেখা গেছে। মনে করা হচ্ছে, সেটি Hero Xulse N-এর ২১০সিসি ভেরিয়েন্ট। আমরা আপনাদের বলে রাখি, হিরো তাদের এই নতুন বাইকটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করতে পারে। একটিতে ২১০সিসি-র ইঞ্জিন এবং অন্যটিতে ৪২১সিসি-র ইঞ্জিন ব্যবহার করা হতে পারে। শুধু তাই নয়, দামের ক্ষেত্রেও বিপ্লব আনতে চলেছে হিরো। যতদূর জানা যাচ্ছে, রয়েল এনফিল্ড হিমালয়ানের চেয়েও কম দামে বিক্রি হবে Hero Xulse N।

যদিও গাড়ি নির্মাণ সংস্থা হিরোর তরফ থেকে কোনরকম তথ্য প্রকাশ করা হয়নি। তবুও ভাইরাল হওয়া ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে, হিরোর এই নতুন বাইকে গোলাকার এলইডি হেড লাইট, ছোট ভিসার, বড় জ্বালানি ট্যাঙ্ক সহ আকর্ষণীয় ডিজাইনের সাথে বাজারে উপলব্ধ হবে। তাছাড়া এই গাড়ির অত্যাধুনিক বৈশিষ্ট্যের মধ্যে থাকবে ব্লুটুথ কানেকশন, স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন সিস্টেম, ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম সহ একাধিক রাইড মোড। যা অন্যান্য গাড়ির তুলনায় সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা প্রদান করবে গ্রাহকদের। যতদূর জানানো যাচ্ছে, হিরোর এই নতুন বাইকে লিকুইড কুলড একক সিলেন্ডারযুক্ত ইঞ্জিন ব্যবহার করা হবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026