ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

New Business Idea: পুজোতে শুরু করে দিন এই ব্যবসা, লাভ হবে বহুগুণ

পুজোর সময় অনেকেই ছোটখাটো ব্যবসা শুরু করে একটা ঠিকঠাক টাকা রোজগার করতে চান। এই সময় আপনি একটা ছোট দোকান দিয়ে বাড়তি কিছু উপার্জন করে ফেলতে পারেন খুব সহজে। আপনার পরিকল্পনা এমন হলে আপনি শুরু করতে পারেন পটাটো স্প্রিং রোলের দোকান। একদম কম বিনিয়োগ এই দোকান আপনি শুরু করতে পারেন এবং এই দোকান থেকে কিন্তু আপনি ভাল টাকা লাভ করতে পারবেন। ৮ থেকে ৮০ সকলেই এই ধরনের স্প্রিং রোল খেতে পছন্দ করে থাকেন। তাই পুজোর সময় পটেটো স্প্রিং রোলের দোকান দিয়ে আপনি প্রচুর লাভ করতে পারেন।

এই মুহূর্তে কলকাতায় পটেটো স্প্রিং রোলের ব্যবসা করছেন দীপক খাঁ। তিনি বলছেন এমন একটি উৎসবকে কেন্দ্র করে তিনি ব্যবসা করেছেন যেখানে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। এখন তার ব্যবসা একদম দুর্দান্ত গতিতে চলছে এবং এই ব্যবসার জন্য, খুব একটা বেশি খরচা করতে হয়নি তাকে। এই ব্যবসা চালানোর জন্য আপনার প্রয়োজন পড়বে পটেটো স্প্রিং রোল মেকার মেশিনের। এছাড়াও আপনার দরকার পড়বে একটি ডিপ ফ্রায়ার মেশিন। যেগুলি আপনি ৪ থেকে ৫ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।

এছাড়াও কাঁচামাল হিসেবে আপনি আলু তেল এবং বেশ কিছু মসলা কিনতে পারেন। এর পাশাপাশি কিছু শিক আপনাকে কিনতে হবে, যেগুলোতে স্প্রিং রোল ভরে আপনি ব্যাটারি ডুবিয়ে ডিপ ফ্রাই করে বিক্রি করতে পারেন। দীপক বাবু বলছেন, একটি মাঝারি থেকে বড় সাইজের আলু ব্যবহার করতে হবে। সব মিলিয়ে একটি পটেটো স্প্রিং রোল তৈরি করতে আপনার খরচ হতে পারে ১০ টাকা মত। অথচ সেগুলি আপনি ২৫ থেকে ৩০ টাকা পিস হিসেবে বিক্রি করতে পারবেন। এই ব্যবসা করে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা রোজগার করা যাবে সহজেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026