Business Idea: বিনা পুঁজির ব্যবসায় প্রতি মাসে ১০,০০০ টাকা রোজগার, মহিলারাও শুরু করুন

গৃহসজ্জা নিয়ে বরাবরই সকলে বেশ আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে ভারতে গৃহসজ্জার উপরে বেশ ভালোভাবে নজর দেওয়া হয়। নিত্য নতুন ডিজাইনের আলো কিংবা বাহারি সাজে ঘর সাজাতে সকলের বেশ ভালো লাগে। আর তাতেই গ্রামের ঘরে ঘরে মহিলারা হাজার হাজার টাকা রোজগার করতে পারেন। বর্তমানে নানা ইউনিক জিনিস দিয়ে ঘর সাজানোর উপকরণ তৈরি করা হচ্ছে। বাড়ি সাজানো হচ্ছে বিভিন্নভাবে। ঘরে ঘরে মহিলারা হাজার হাজার টাকা রোজগার করছেন এই সমস্ত জিনিসের সূত্র ধরে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এরকমই কিছু জিনিস যার মাধ্যমে আপনি প্রচুর টাকা রোজগার করবেন প্রতিমাসে।

ফেলে দেওয়া নানান জিনিস থেকে বাড়ির মহিলারাই এখন নানা ধরনের বল স্প্রিং ফুল সহ নানা রকমের সরঞ্জাম তৈরি করছেন। মূলত কলমি গাছ থেকে এই জিনিসগুলো তৈরি হচ্ছে। খালের ধারে কিংবা নদীর পাড়ে অযত্নে বেড়ে ওঠা কর্মীর গাছের ব্যবহার যেমন ভাবে বাড়তে শুরু করেছে, তাতে খুব শীঘ্রই কিন্তু প্রতিটি বাড়িতে অবসর সময়ে মহিলারা নানান জিনিস তৈরি করবেন এই কলমি শাক দিয়ে। এই কলমি শাকের মাধ্যমেই বিভিন্ন জিনিস বানিয়ে স্বনির্ভর হবেন মহিলারা।

পশ্চিম মেদিনীপুরে দাঁতন ২ ব্লকের কড়িয়া গ্রামের অধিকাংশ বাড়িতেই মহিলারা তৈরি করছেন কলমির বল, স্প্রিং-সহ নানা উপকরণ। বাড়িতে বসে ঘরের নানা কাজ সামলে হাতের এই কাজ করে মাসে প্রায় ১০,০০০ টাকাও রোজগার করছেন তারা। এক গৃহবধূ মালতি সাউ বলেন, প্রতিদিন পরিবার সামলে এই কাজ করে মাসিক প্রায় দশ হাজার টাকা পর্যন্ত রোজগার হয়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026