ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Budget Cars: আপনার বাজেটের মধ্যেই ভারতের বাজারে আসছে দুটো নতুন সেডান, দাম হবে ১০ লাখ টাকার থেকেও কম

আপনি যদি অদূর ভবিষ্যতে একটি সেডান গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। ভারতীয় গ্রাহকদের মধ্যে দুটি সর্বাধিক জনপ্রিয় সেডান মডেল তাদের নতুন আপডেট নিয়ে আসতে চলেছে খুব শীঘ্রই। এর মধ্যে রয়েছে দেশের সবথেকে বড় গাড়ি বিক্রি করা কোম্পানি মারুতি সুজুকির টপ সেলিং সেডান গাড়ি ডিজায়ার। এছাড়াও শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারক হন্ডা তাদের অ্যামেজ গাড়ির একটা নতুন সংস্করণ খুব শীঘ্রই ভারতে আনার চেষ্টা করছে। মিডিয়া রিপোর্ট দাবি করছে, এই আপডেট হওয়া সেডান গাড়ি দুটির বাজার মূল্য ১০ লক্ষ টাকার কম হবে। চলুন তাহলে এই দুটি গাড়ির সম্ভাব্য ফিচার পাওয়ার ট্রেন এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

নতুন মারুতি সুজুকি ডিজায়ার

এই নতুন গাড়িটি ভারতীয় রাস্তায় একাধিকবার পরীক্ষার সময় দেখা গিয়েছে এবং ইতিমধ্যেই এর বহু বৈশিষ্ট্য আমরা জানতে পেরেছি। আপনাদের জানিয়ে রাখি, এই গাড়ির বাহ্যিক এবং অভ্যন্তরীণ অংশে বড় পরিবর্তন হতে চলেছে। এই গাড়িতে নতুন পাওয়ার ট্রেন দেওয়া হতে চলেছে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ১.২ লিটারের তিন সিলিন্ডার জেড সিরিজের পেট্রোল ইঞ্জিন, যা সর্বাধিক ১১২ এনএম এর টর্ক এবং ৮০ bhp শক্তি তৈরি করতে পারবে।

নতুন হন্ডা অ্যামেজ

এই নতুন গাড়িটি ভারতীয় রাস্তায় বেশ কয়েকবার আমরা দেখতে পেয়েছি। এই নতুন গাড়িতে আপনারা পেয়ে যাবেন নতুন ধরনের টেললাইট, আপডেটেড কেবিন, টুইন ডিজিটাল স্ক্রিন সেটাপ, সানরুফ এবং নিরাপত্তার জন্য ৩৬০ ডিগ্রী ক্যামেরা। এই গাড়িতে আপনারা একটি ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন পেয়ে যাবেন যা সর্বোচ্চ ৮৯ bhp শক্তি তৈরি করতে পারবে এবং ১১০ এনএম সর্বোচ্চ টর্ক তৈরি করতে পারবে। এই গাড়িটি সরাসরি মারুতি সুজুকি ডিজায়ার এর সাথে প্রতিযোগিতা করবে বাজারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026