২০১৩ সাল থেকে রাজ্য সরকারের তরফে দুর্গা পুজোয় সেরার সম্মান “বিশ্ববাংলা শারদ সম্মান” পুরস্কার দেওয়া হয়েছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন “সেরা কোভিড সচেতন পুজো”। সেরা ভাবনা, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা সহ মোট ১১টি ক্যাটেগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। প্রথম থেকেই এই বছর দুর্গা পুজো হওয়া নিয়ে অনেক প্রশ্ন ছিলো অবশেষে অনেক নিয়ম বিধি মেনেই হতে চলেছে এবারের দুর্গাপুজো।
কিছু দিন আগেই কলকাতায় দুর্গা পুজো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “মাস্ক-স্যানিটাইজার রাখুন। যারা দায়িত্বে থাকবেন, তাঁদের ফেস শিল্ড দিন। অঞ্জলি যেন সকলেই একসঙ্গে না দেন। সিঁদুর খেলুন, কিন্তু সময় ভাগ করে খেলুন। একটা দল খেলে গেল, আরেকটা দল এল। একটু তো নিয়ম মেনেই চলতে হবে। প্রসাদ বিতরণও সাবধানে করুন। সাধারণ মানুষকে বলব, ফুল-বেলপাতা নিজেরাই পারলে নিয়ে যান।
ইন্দ্রনীল সেন এদিন বলেন, “একটি নতুন ওয়েব সাইটের আজ উদ্বোধন করা হয়েছে। এগিয়ে বাংলার ওয়েব সাইটে গেলেই সেটা দেখা যাবে। সেখান থেকেই ফর্ম পাওয়া যাবে। ১০ অক্টোবর, আজ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করার জন্য আবেদনপত্র পাওয়া যাবে।
ফিল আপের পর এই সময়ের মধ্যেই সেই আবেদনপত্র জমা দেওয়া যাবে।” কলকাতা ছাড়া বাকি ২২টি জেলাতেও এই বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার প্রদান করা হবে। সব মিলিয়ে এবছরেও পুজোয় কন খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার। বিধি নিষেধ মেনেই চলছে সকল নিয়ম আর দুর্গা পুজো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…