২৪ ঘন্টায় রাজ্যে রেকর্ড সংখ্যক মৃত্যু, একদিনে নতুন করে আক্রান্ত ১৫৩ জন
করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, গত ২৪ ঘন্টায় এ পর্যন্ত সবথেকে বেশি সংখ্যক মানুষের আক্রান্ত এবং মৃত্যুর তথ্য পাওয়া গেছে। শনিবার যেখানে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০৮ জন, আজ তা বেড়ে দাঁড়ায় ১৫৩ জন। বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯৩৯। যার মধ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত ১,৩৩৭ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। রাজ্যে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮৫ জনের৷ যার মধ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির কারণে। করোনায় শুধু মৃত্যু নয়, সুস্থ ও হয়েছেন অনেকে, এখনো পর্যন্ত করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭২ জন। গত ২৪ ঘন্টায় ৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৷
করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলার সাথে সাথে বাড়ছে নমুনা পরীক্ষার পরিমান। করোনার মোট ৪৩ হাজার ৪১৪টি নমুনা পরীক্ষা হয়েছে, যার মধ্যে রবিবার সবথেকে বেশি সংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে, ১৮ টি ল্যাবে চলছে পরীক্ষা। ৪০৪৬ নমুনা পরীক্ষা হয়েছে আজ। বর্তমানে ৫৮২টি সরকারি কোয়ারেন্টাইনে ৫৯২১ জন রয়েছেন। ৬৮টি কোভিড হাসপাতালে ৮৫৭০টি বেড আছে ৮৫৭০ টি, রয়েছে ৯০৭ টি আইসিইউ বেড এবং ৩৯২ টি ভেন্টিলেটর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…