নিউজ

উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে প্রশ্ন ফাঁস রুখতে নয়া সিদ্ধান্ত

গতবছরের মতো এবছরও মাধ্যমিকের প্রশ্নফাঁস রুখতে ব্যর্থ হওয়ায় নতুন সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার
১২ মার্চ থেকে শুরু করে ২৭মার্চ পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ৩ মার্চ রাজ্যের ৫৬ টি কেন্দ্র থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট বিতরণ করবে সংসদ। প্রশ্নফাঁসের মতো ঘটনা যাতে উচ্চমাধ্যমিকে না ঘটে তার জন্য মঙ্গলবার নির্দেশিকায় জানানো হয়েছে শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে মোবাইল আনতে পারবেন না। পরীক্ষাকেন্দ্রের প্রতিটি ঘরে শুধুমাত্র মোবাইল ফোন বাজেয়াপ্ত করার জন্য থাকবেন একজন শিক্ষক।

গতবছর মাধ্যমিকের মতো এবছর যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় তাই অনেক ব্যবস্থা নেওয়ার পরও মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা উঠে আসে। তাই উচ্চমাধ্যমিকে যাতে এমন না হয় তার জন্য সর্তকতা নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মঙ্গলবার সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, শুধু পরীক্ষার্থী নয় পাশাপাশি শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও মোবাইল পুরোপুরি নিষিদ্ধ। শিক্ষক বা শিক্ষাকর্মীরা যদি ভুল করে বাড়ি থেকে মোবাইল নিয়ে চলে আসে তাহলে প্রধান শিক্ষকদের কাছে জমা রাখতে হবে।

আরও পড়ুন : এই স্কীমে দিনে ১৫০ টাকা করে জমালে পাবেন ৫ কোটি ৭১ লক্ষ টাকা

এবারই প্রথম পরীক্ষাকেন্দ্রে মিডিয়া যাতে না ঢুকতে পারে সে ব্যপারে নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। পরীক্ষাকেন্দ্রে কোনওভাবেইযাতে সংবাদ মাধ্যম প্রবেশ করতে না পারে সে দিকে নজর থাকবে। মোবাইল ধরার জন্য আলাদা লোক নিয়োগ করাও এবারই প্রথম দেখা যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026