ভারতে এই মুহূর্তে সব থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক বাইক এবং স্কুটার। ভারতে এই মুহূর্তে এমন অনেক কোম্পানি রয়েছে যারা ইলেকট্রিক বাইক এবং স্কুটার তৈরি করে থাকে। এদের মধ্যেই এমন একটি কোম্পানি হল Atumobile। সম্প্রতি এই কোম্পানিটি ভারতে তাদের নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ করে দিয়েছে যার নাম দেওয়া হয়েছে AtumVadar। এই ইলেকট্রিক বাইকটি একটি ক্যাফে রেসার ডিজাইনের বাইক এবং এই বাইকের প্রাথমিক নাম রাখা হয়েছে ৯৯,৯৯৯ টাকা। তবে এই দাম সব সময় থাকবে না। প্রথম এক হাজার কাস্টমারদের জন্য এই বাইকটি ১ লক্ষ টাকার কমে দেওয়া হচ্ছে।
আপনারা যদি এই বাইক এই মুহূর্তে প্রি বুক করতে চান তাহলে আপনি মাত্র ৯৯৯ টাকা খরচা করে এই বাইকটি বুক করে নিতে পারেন। এই বাইকটি উপলব্ধ পাঁচটি রংয়ের বিকল্পে। এর মধ্যে রয়েছে লাল, সাদা, নীল, কালো এবং ধূসর।
একবার যদি আপনি এই ইলেকট্রিক বাইক চার্জ করে নেন তাহলে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবেন। এই বাইকের সর্বাধিক গতি হতে পারে ৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এই বাইকে ২.৪ কিলোওয়াট ঘন্টা ক্ষমতার মোটর দেওয়া হয়েছে। এই বাইক তৈরি হয়েছে টিউবুলার চেসিসের ওপরে এবং এই বাইকে দেওয়া হয়েছে ১৪ লিটারের বুট স্পেস।
Atumobile এর প্রতিষ্ঠাতা ভামসি জি কৃষ্ণ বলেছেন, “আমরা আমাদের R&D বিশেষজ্ঞদের সাহায্যে এবং ভারতীয় রাস্তা এবং রাইডারদের কথা মাথায় রেখে এই বৈদ্যুতিক বাইকটি ডিজাইন করেছি। এটি একটি টেকসই বৈদ্যুতিক বাইক। নতুন AtumVader ইলেকট্রিক বাইকটি তেলঙ্গানায় কোম্পানির Patancheru কারখানায় তৈরি করা হবে। কোম্পানির দাবি যে এই কারখানাটি বছরে সর্বোচ্চ ৩ লক্ষ ইলেকট্রিক বাইকের উৎপাদন ক্ষমতা রাখে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…