নিউজ

শান্তি ও উন্নয়নের এক নতুন যুগের সূচনা, বোড়ো চুক্তি স্বাক্ষরের পর কাকড়াঝোড়ে জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বলেন, বোড়ো শান্তি চুক্তি নতুন ভারতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। উত্তর-পূর্বের জন্য এটি একটি নতুন যুগ নিয়ে আসবে। যার মাধ্যমে কয়েক দশকের পুরাতন হিংসার অবসান ঘটিয়ে এই অঞ্চলে উন্নয়নের পথকে ত্বরান্বিত করবে। একইসঙ্গে তিনি জনগণকে আশ্বাস দিয়ে জানান যে, কেন্দ্র অসম চুক্তিটি আন্তরিকভাবে প্রয়োগ করবে। নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে বিভ্রান্তি তৈরির অভিযোগ করেন তিনি।

গত মাসে বোড়ো শান্তি চুক্তি স্বাক্ষর উদযাপন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের ভিড়কে সম্বোধন করে তিনি বলেন, মানুষ একটি নতুন আস্থা তৈরি করেছে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন পথ খুলে দিয়েছে। ‘গতকাল, গোটা দেশ দেখেছিল কীভাবে গ্রামে মোটরসাইকেলের সমাবেশ করা হয়েছিল, আলোকিত দিয়া সহযোগে উদযাপনটি ছিল দিওয়ালির মতো। পুরো দেশ আপনাদের নিয়ে আলোচনা করছিল… ভারতের এই গুরুত্বপূর্ণ অংশে এখানেই নতুন ভোরের আলোর সূচনা হচ্ছে।’ বোড়ো অধ্যুষিত কাকড়াঝোড় শহরে বলেন মোদী।

আরও পড়ুন : মিছিল ঘিরে ব্যাপক ধুন্ধুমার, আটক কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়

তিনি চুক্তি স্বাক্ষরের জন্য অল বোড়ো স্টুডেন্টস ইউনিয়ন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ড সহ বিভিন্ন শীর্ষস্থানীয় বোড়ো নেতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আজ, ১৩০ কোটি ভারতীয়র স্থায়ী শান্তির জন্য আপনাদের ধন্যবাদ জানায়। আজ, আমাদের বিকাশ এবং বিশ্বাসকে শক্তিশালী করার প্রতিশ্রুতি নিতে হবে এবং এখনকার মাটি থেকে হিংসাকে মুছে ফেলতে হবে।’ বেশ কয়েক দশক সহিংসতার পরে এখন এই অঞ্চলে শান্তি রয়েছে বলেও জানান তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026