মহারণের ২২ গজে আজ মেগা ফাইনালে শক্তিশালী রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামবে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স। গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আলোকোজ্জ্বল মঞ্চে ১৫ তম আইপিএলের শিরোপা জয় করতে চাইবে দুটি ফ্র্যাঞ্চাইজি। ইতিপূর্বে একবার শিরোপা অর্জনের স্বাদ গ্রহণ করেছে রাজস্থান রয়্যালস। আইপিএলের প্রথম আসরে অর্থাৎ ২০০৮ সালে শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথমবার শিরোপা জিতেছিল রাজস্থান। অন্যদিকে, চলতি আইপিএলে অন্তর্ভুক্ত হওয়া গুজরাট টাইটান্স হার্দিক পান্ডিয়া নেতৃত্বে প্রথম বারেই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। এক নজরে দেখে নিন, আজকের মেগা ম্যাচে কারা কোন দিকে এগিয়ে রয়েছে-
কথা বলবে যাদের ব্যাট: আজকের মেগা ফাইনালে একাধিক ব্যাটসম্যানের দিকে চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের। ধারাবাহিকতা বজায় রেখে বিধ্বংসী ব্যাটিং করতে পারেন রাজস্থানের জস বাটলার। তাছাড়া তার সঙ্গ দিতে পারেন সঞ্জু স্যামসন। অন্যদিকে, গুজরাটের জার্সিতে ডেভিড মিলারের পাশাপাশি বিধ্বংসী ইনিংস খেলতে পারেন শুভমান গিল।
অলরাউন্ডার হিসেবে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে- ব্যাটসম্যানদের পাশাপাশি আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দুই দলের অলরাউন্ডার। গুজরাটের জার্সিতে অবশ্যই ব্যাট-বলে শ্রেষ্ঠত্ব প্রমান করতে পারেন হার্দিক পান্ডিয়া। অন্যদিকে রাজস্থানের জার্সিতে রিয়ান পরাগ এবং রবীচন্দ্রন অশ্বিন বিধ্বংসী ইনিংস খেলতে পারেন।
কোন বোলারের দিকে নজর থাকবে- আজকের মির্জা ফাইনালে দুদলেরই শক্তিশালী ব্যাটিং লাইনআপ রয়েছে। রাজস্থানের জার্সিতে ট্রেন্ট বোল্ট এবং যুজবেন্দ্র চাহালের দিকে নজর থাকবে। অন্যদিকে গুজরাটের জার্সিতে মোহাম্মদ সামি এবং রশিদ খান বিধ্বংসী ইনিংস খেলতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…