যে সমস্ত যাত্রীরা শিয়ালদহ স্টেশন দিয়ে নিয়মিত যাতায়াত করেন, তারা আরও একটি উপহার পেতে পারেন। রেল প্রফুল্ল দ্বার খুলে দিতে পারে, এমন সম্ভাবনা সম্প্রতি দেখা দিয়েছে। এমনটা সত্যি হলে নির্দ্বিধায় বলা যেতে পারে বহু যাত্রী উপকৃত হবেন।
আসলে শিয়ালদহ স্টেশনের ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে নতুন গেট তৈরি করা হচ্ছে। এই গেট নির্মাণের কাজ কবে শেষ হবে বা কেন তৈরি করা হচ্ছে সে ব্যাপারে বিশদে কিছু জানা যায়নি। দেশের বিভিন্ন প্রান্তে রেল পরিষেবা উন্নত করা হচ্ছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আরও আধুনিক করা হচ্ছে স্টেশনগুলো। শিয়ালদহ স্টেশনের উক্ত প্ল্যাটফর্মগুলোর মধ্যে দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন। এক নম্বর প্ল্যাটফর্মের কাছেই রয়েছে প্রফুল্ল গেট। এই গেট এখন বন্ধ করা রয়েছে। দীর্ঘ দিন ধরেই গেটটি বন্ধ রাখা হয়েছে। ফলত সাধারণ মানুষ এটি ব্যবহার করতে পারেন না।
গেটটি খোলা থাকলে প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যাতায়াত অনেক সহজ হতে পারতো বলে নিত্য যাত্রীদের অনেকে মনে করেন। নতুন গেট তৈরি হতে দেখে এখন অনেকে আসার আলো দেখতে শুরু করেছেন। যদিও রেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। নতুন যে গেট গেটটি তৈরি হচ্ছে কিংবা প্রফুল্ল গেট, এ ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। জুলাইয়ের শুরুতে এই নতুন গেট চালু হতে পারে বলে মনে করা হচ্ছে।
জুলাই থেকে শিয়ালদহ উত্তর শাখার সব ট্রেনে চলবে বারোটি বগি নিয়ে। যার ফলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। বগি পিছু কমতে পারে ভিড়ের চাপ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…