ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সরকারি কর্মীদের জন্য নতুন বছরের উপহার, জেনে নিন সরকারের সর্বশেষ আপডেট

এই মাসের শুরুতে আর বি আই টানা পঞ্চম বারের মতো সুদের হারে পরিবর্তন না করলেও সরকার এই মাসের শেষে অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে বেশ কিছু নতুন পরিকল্পনা ঘোষণা করতে চলেছে। পিপিএফ, NSC সহ একাধিক প্রকল্পের নতুন ঘোষণা করতে চলেছে সরকার। ২৯ শে ডিসেম্বর এই নতুন ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হারে বেশ কিছু পরিবর্তনের প্রত্যাশা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই মুহূর্তে সরকারি সিকিউরিটি কিছুটা নিচের দিকে নামতে শুরু করেছে। সেই কারণে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার বৃদ্ধি পেতে পারে।

মিডিয়ার সাথে কথা বলার সময় চিফ ইকোনমিস্ট এবং সিনিয়র ডিরেক্টর সুনীল সিনহা বলছেন, ইন্ডিয়া রেটিং এন্ড রিসার্চ এর একটি সমীক্ষা অনুসারে পিপিএফ এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি এখন বাজারের সাথে যুক্ত এবং এই মুহূর্তে এই সমস্ত প্রকল্পের জন্য সুদের হার পরিবর্তন হতে চলেছে। এই প্রকল্পগুলিতে দেওয়ার সুদের হার খুব তাড়াতাড়ি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

একজন সিনিয়র ব্যাংকার একটি মিডিয়া রিপোর্টে বলেছেন, সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হারের বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে দেশের মুদ্রাস্ফীতির দিকে নজর রাখে। এই মুহূর্তে মুদ্রাস্ফীতি খুব একটা বেশি নয় ভারতে। সেই কারণেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকেও কিন্তু সুদের হার বৃদ্ধি করা হয়নি। যদিও প্রতি তিন মাসে এই সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার পরিবর্তন করা হয়। এই মুহূর্তে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার ৪ শতাংশ থেকে ৮.২ শতাংশের মধ্যে রয়েছে। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মধ্যে পোস্ট অফিস একাউন্টে আপনি ৪ শতাংশ সুদ পাচ্ছেন। অন্যদিকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সবথেকে বেশি অর্থাৎ ৮.২ শতাংশ সুদ পাচ্ছেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026