একবালপুর: বস্তাবন্দি তরুনীর দেহ নিয়ে একবালপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার রাত দুটো নাগাদ একবালপুরের মৌলানা মহম্মদ আলী রোডের ফুটপাতের ধারে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। সন্দেহজনক মনে হওয়ায় তড়িঘড়ি একবালপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশের দল। তারপর সেই বস্তা খুলে দেখা যায় এক অজ্ঞাত পরিচয় তরুণীর মৃতদেহ বস্তাবন্দি হয়ে রয়েছে। যার গলায় হাঁসের ডাক পাওয়া যায়। তা থেকে প্রাথমিকভাবে অনুমান করা হয়, খুন করা হয়েছে ওই তরুণীকে। আর এই অনুমানকে সীলমোহর দিযেছে ময়নাতদন্তের রিপোর্ট। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে, ওই তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কিন্তু কে বা কারা এবং কেন এই খুন করেছে, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে একবালপুর থানার পুলিশ।
প্রথমদিকে তরুনীর পরিচয় জানা না গেলেও পরবর্তীকালে জানা যায় ২২ বছরের এই তরুনীর নাম সাবা খাতুন। তবে এলাকাতে নয়না নামে পরিচিত ছিল সে। বেশ কিছুদিন ধরে বান্ধবী রেশমার বাড়িতেই থাকছিল সাবা। ঘটনার দিন বিরিয়ানি কিনতে যাওয়ার নামে সন্ধ্যেবেলা সে বাড়ি থেকে বের হয়। কিন্তু তারপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল ফোন সুইচড অফ ছিল বলে বান্ধবী সূত্রে জানা গিয়েছে।
তবে সবার আত্মীয় পরিজনরা জানিয়েছে সে নেশাগ্রস্ত ছিল। এমনকি এই কারণে ছ’মাস রিহ্যাব সেন্টারেও ছিল সাবা। তদন্তে নেমে একবালপুর থানার পুলিশ মৃতা তরুণীর বান্ধবী রেশমাকে জিজ্ঞাসাবাদ করছে। পরবর্তী সময়ে এই ঘটনা কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…