করোনা ভাইরাস নিয়ে নতুন তথ্য দিলেন গবেষকরা। গবেষকরা জানিয়েছেন, বায়ু বাহিত হয়ে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি। সম্প্রতি, পৃথিবীর কয়েকটি এপিসেন্টারে পরীক্ষা চালিয়েছিলেন বিজ্ঞানীরা। সেখানেই তারা দাবি করেন একথা। প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাথমিক ভাবে শুধুমাত্র কন্ট্যাক্টের উপরেই জোর দিয়েছিল করোনা ছড়ানোর জন্য, কিন্তু এই গবেষক দল পরীক্ষা করে দেখেছেন কন্ট্যাক্ট ট্রেসিং ছাড়াও বায়ুবাহিত হয়ে এই ভাইরাস অনেক তাড়াতাড়ি ছড়িয়েছে।
ওই গবেষণায় দেখা গেছে নাকের মাধ্যমেও শরীরে ঢুকতে পারে করোনা ভাইরাস। গবেষক দল জানিয়েছে, তারা নিউইয়র্ক, ইউয়ান এবং ইতালির এপিসেন্টার গুলিতে পরীক্ষা চালিয়েছেন। সেখানে দেখা গেছে কন্ট্যাক্ট ট্রেসিংয়ের থেকে বেশি বায়ুবাহিত হয়েই করোনা ছড়িয়েছে। যারা সকলসময় মাস্ক ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে ভাইরাস অনেক কম ছড়িয়েছে। সকলের মাস্ক থাকলে অনেকেই ভাইরাসের আক্রমণের হাত থেকে রক্ষা পেতেন বলে মত তাদের।
মারণ এই ভাইরাস আটকাতে সকল সময় মাস্ক ব্যবহার করা উচিত বলে জানিয়েছেন ওই গবেষকরা। তাদের মতে করোনা সংক্রমণ এড়াতে সবসময় মাস্ক ব্যবহার করা উচিত। একমাত্র মাস্ক ব্যবহার করলেই দ্রুত সংক্রমণ এড়িয়ে যাওয়া সম্ভব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…