আগামী রবিবার ১ অক্টোবর থেকে শিয়ালদা ডিভিশনে চারটি নতুন লোকাল ট্রেন চালু হচ্ছে বলে জানানো হয়েছে। পূর্ব রেলের নতুন টাইম টেবিল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে চারটি নতুন ট্রেন চালু করা হচ্ছে পূর্ব রেলের কিছু লাইনে। ১ অক্টোবর থেকে একটি শিয়ালদা বজবজ লোকাল ফের চালু করা হবে বলে জানা যাচ্ছে। দুপুর ২: ৩০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে ৩৪১৬৮ শিয়ালদা বজবজ লোকাল। আগে ওই ট্রেন ছিল কিন্তু পরবর্তীতে এই ট্রেনটি তুলে নেওয়া হয়। তারপরে আপাতত দুপুরে শিয়ালদা থেকে প্রায় দু’ঘণ্টা বজবজগামী কোনো লোকাল ট্রেন নেই। এই ট্রেনটি চালু হলে বজবজ লাইনে সমস্যা কমবে যাত্রীদের।
অন্যদিকে ৩৪১৬৭ বজবজ শিয়ালদা লোকালের সময় পরিবর্তন করা হয়েছে। দুপুর ৩ টে ৩৩ মিনিটে বজবজ থেকে ট্রেনটি ছাড়বে। আগে এই ট্রেনটি চালু থাকলেও পরবর্তীতে এই ট্রেন বাতিল করে দেওয়া হয়। ১ অক্টোবর থেকে আবার সেই ট্রেন ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা যাচ্ছে। এর ফলে দুপুর ২:৪৮ মিনিটের পর আর কোন ট্রেনের জন্য লম্বা অপেক্ষা করতে হবে না। এর আগে, ৪:১৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হত যাত্রীদের।
৩৪৬৫১ বারুইপুর শিয়ালদা লোকাল আবার চালু করা হচ্ছে বলে জানা যাচ্ছে। ১ অক্টোবর থেকে ২ টো ৪৪ মিনিটে বারুইপুর থেকে সেই ট্রেনটি ছাড়বে বলে জানা যাচ্ছে। এছাড়াও, পূর্ব রেল সুত্রে খবর, ৩৪৬৫২ শিয়ালদা বারুইপুর লোকাল দুপুর ১ টা ৪৭ মিনিটে শিয়ালদা থেকে বারুইপুরের উদ্দেশ্যে রওনা দেবে। ১ অক্টোবর থেকে পুনরায় এই লোকাল ট্রেন চালু হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…