বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মাহিন্দ্রা। এই ভারতীয় কোম্পানি একের পর এক দুর্দান্ত গাড়ি লঞ্চ করছে ভারতীয় কাস্টমারদের জন্য। অনেকের পরিবারের সদস্যের সংখ্যা বেশি থাকার জন্য তারা হ্যাচব্যাক কম্প্যাক্ট গাড়ি খুব একটা পছন্দ করেন না। তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন হয় ৭ সিটার গাড়ি। আর ভারতের বাজারে খুব সস্তায় যেই কোম্পানি সেভেন সিটার গাড়ি এনেছে সে হলো দেশীয় ব্র্যান্ড মাহিন্দ্রা।
শেষ কয়েক বছরে ব্যাপক উন্নতি করেছে মাহিন্দ্রা অটোমোবাইল। তারা সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ করেছে মাহিন্দ্রা বোলেরো। এই বিলাসবহুল ৭ সিটার গাড়িটি প্রযুক্তিতে ঠাসা এবং সেই সাথে বিলাসবহুল। গাড়িটি অনেকটাই বেশি মাইলেজ দেয় এবং মেইনটেনেন্স খরচ অনেকটাই কম। গাড়িতে রয়েছে একের পর এক প্রিমিয়াম ফিচার। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে মাহিন্দ্রা বোলেরো ফেসলিফ্ট ভার্সন লঞ্চ হয়েছে যাতে কিছু কসমেটিক পরিবর্তন করা হয়েছে। এই গাড়িতে ইন্টেরিয়র অনেক পরিবর্তন হয়েছে।
নতুন এই বোলেরো গাড়িতে ১.৫ লিটার ৩ সিলিন্ডার টার্বো চার্জ mHawk ডিজেল ইঞ্জিন আছে যা ৭৫ Bhp পাওয়ার ও ২১০ Nm টরক উৎপন্ন করতে পারে। ইঞ্জিনটি ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স আছে। এই গাড়ি ১৬.৭ কিমি প্রতি লিটার মাইলেজ দেয়। এবার আপনি গাড়ির দাম শুনলে অবাক হয়ে যাবেন। এর দাম ওই ১২ লাখ থেকে ১৭ লাখ টাকা অব্দি হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…