বিয়ের সাড়ে ৪ বছর পর করোনা আবহে প্রথমবার বাবা মা হন টলিপাড়ার মিষ্টি দম্পতি মধুবনী-রাজা। গত বছর পুজোর সময়ে নানান দেবতার নাম করে এই সুখবরটি নিজের সকল অনুরাগীদের বলেই ফেলেন মধুননী। ৯ মাস অপেক্ষা করার পর গত ১০ এপ্রিল মধুবনীর কোল আলো করে পুত্রসন্তানের জন্ম হয়, পুত্রের জন্মের পরেই রাজা সোশ্যাল মিডিয়ায় ছেলের একটি ছবি দিয়ে পোস্ট করে সবাইকে জানান দেয় যে তাঁর ছেলে হয়েছে, তবে ছেলের মুখ কায়দা করে ইমোজি বসিয়ে দিয়েছিল রাজা।
এখন এই একরত্তিকে নিয়ে দিন কাটছে মধুবনীর।মধুবনী এবং তাঁর স্বামী রাজা দুজনেই কৃষ্ণ ভক্ত। তাই ছেলের নামে শ্রী কৃষ্ণের ছোঁয়া রেখেছেন। এই একরত্তিকে আদর করে ডাকেন কেশব। এই কেশবই এখন রাজা আর মধুবনীর গোটা জীবন। তবে রাজার থেকে মধুবনী দিনের বেশিরভাগ সময়টাই কাটছে ছেলেকে নিয়ে। তাই নিজের অনুরাগীদেরও সাথেও কেশবের সঙ্গে কাটানো নানান মুহূর্ত শেয়ার করেন। তবে এখনো ছেলেকে দেখালেও কেশবের মুখ কাউকে দেখাননি। হয়তো বিশেষ কোনো দিনে ছেলেকে সবার সাথে পরিচয় করাবেন।
সদ্য সদ্য নতুন মাতৃত্বের সুখ উপভোগ করেছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। কখনো ছেলেকে নিয়ে খেলছে তো কখনো ছেলেকে গান গেয়ে ঘুম পাড়াচ্ছে। এখনো কেশবের মুখ কাউকে দেখাননি। অন্যান স্টারকিডরা যেমন জন্মের সাথে সাথে বড় সেলিব্রেটি হয়ে যায় কেশবের ক্ষেত্রে তা এক্কেবারে হয়নি। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এখনই ছেলের মুখ দেখাবেননা। মধুবনী আর রাজা যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।
কেশবকে এখনো না দেখালেও ছেলের সাথে প্রায়শই নানান মিষ্টি মুহূর্ত শেয়ার করে থাকেন অভিনেত্রী। এখন ছেলে দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গিয়েছে। আজ চার মাসে পা দিল ছোট্ট কেশব । এই দিন ছেলের মুখ আড়ালে রেখে কিছু মিষ্টি ছবি শেয়ার করলেন। আর ক্যপশানে লিখলেন, ‘আগডুম বাগডুম ঘোরাডুম সাজে ঢাক ঢোল ঝাঁঝর বাজে… সাথে আরো লিখলেন,আজ চার মাস পূর্ণ হল আমার বাপ্পা মোরিয়ার, আমার সোনার গোপালের, আমার মিত্তি কেশবের। এরপর অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন কেশবকে। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।
Robert Downey Jr. is stepping into his villain era — and fans are loving it.…
Kathie Lee Gifford is opening up about her last moments with longtime friend and cohost…
It was an Oscars-weekend reunion fans didn’t expect. Hudson Williams and Connor Storrie, stars of…
Ray J is escalating his ongoing legal fight with Kim Kardashian and Kris Jenner by…
Phil Campbell, the longtime guitarist for Motörhead, has died at the age of 64 after…
The premiere of The Madison, Taylor Sheridan’s latest drama series, carried a heartfelt tribute to…