বিনোদন

চার মাসে পা দিয়েছে ছোট্ট কেশব! ছেলের সাথে কাটানো মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন

বিয়ের সাড়ে ৪ বছর পর করোনা আবহে প্রথমবার বাবা মা হন টলিপাড়ার মিষ্টি দম্পতি মধুবনী-রাজা। গত বছর পুজোর সময়ে নানান দেবতার নাম করে এই সুখবরটি নিজের সকল অনুরাগীদের বলেই ফেলেন মধুননী। ৯ মাস অপেক্ষা করার পর গত ১০ এপ্রিল মধুবনীর কোল আলো করে পুত্রসন্তানের জন্ম হয়, পুত্রের জন্মের পরেই রাজা সোশ্যাল মিডিয়ায় ছেলের একটি ছবি দিয়ে পোস্ট করে সবাইকে জানান দেয় যে তাঁর ছেলে হয়েছে, তবে ছেলের মুখ কায়দা করে ইমোজি বসিয়ে দিয়েছিল রাজা।

এখন এই একরত্তিকে নিয়ে দিন কাটছে মধুবনীর।মধুবনী এবং তাঁর স্বামী রাজা দুজনেই কৃষ্ণ ভক্ত। তাই ছেলের নামে শ্রী কৃষ্ণের ছোঁয়া রেখেছেন। এই একরত্তিকে আদর করে ডাকেন কেশব। এই কেশবই এখন রাজা আর মধুবনীর গোটা জীবন। তবে রাজার থেকে মধুবনী দিনের বেশিরভাগ সময়টাই কাটছে ছেলেকে নিয়ে। তাই নিজের অনুরাগীদেরও সাথেও কেশবের সঙ্গে কাটানো নানান মুহূর্ত শেয়ার করেন। তবে এখনো ছেলেকে দেখালেও কেশবের মুখ কাউকে দেখাননি। হয়তো বিশেষ কোনো দিনে ছেলেকে সবার সাথে পরিচয় করাবেন।

সদ‍্য সদ‍্য নতুন মাতৃত্বের সুখ উপভোগ করেছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। কখনো ছেলেকে নিয়ে খেলছে তো কখনো ছেলেকে গান গেয়ে ঘুম পাড়াচ্ছে। এখনো কেশবের মুখ কাউকে দেখাননি। অন্যান স্টারকিডরা যেমন জন্মের সাথে সাথে বড় সেলিব্রেটি হয়ে যায় কেশবের ক্ষেত্রে তা এক্কেবারে হয়নি। অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি এখনই ছেলের মুখ দেখাবেননা। মধুবনী আর রাজা যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।

কেশবকে এখনো না দেখালেও ছেলের সাথে প্রায়শই নানান মিষ্টি মুহূর্ত শেয়ার করে থাকেন অভিনেত্রী। এখন ছেলে দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গিয়েছে। আজ চার মাসে পা দিল ছোট্ট কেশব । এই দিন ছেলের মুখ আড়ালে রেখে কিছু মিষ্টি ছবি শেয়ার করলেন। আর ক্যপশানে লিখলেন, ‘আগডুম বাগডুম ঘোরাডুম সাজে ঢাক ঢোল ঝাঁঝর বাজে… সাথে আরো লিখলেন,আজ চার মাস পূর্ণ হল আমার বাপ্পা মোরিয়ার, আমার সোনার গোপালের, আমার মিত্তি কেশবের। এরপর অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন কেশবকে। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026