ভাইরাল & ভিডিও

বোঝো ঠ্যালা! বিয়ের আসরেই বউকে কোলে তুলতে গিয়ে মুখ থুবড়ে পরল বর-কণে, হাসির রোল নেটদুনিয়ায়

সোশ্যাল মিডিয়া বর্তমান যুগে আজকের প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। প্রতিমুহূর্তে একের পর এক ভিডিও কিংবা ছবি ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। তবে শেয়ার হওয়া সমস্ত পোস্ট ভাইরাল হয় না নেটনাগরিকদের মধ্যে। থেকে থেকে এমন কিছু ভিডিও ভাইরাল হয় যা দেখে হাসি থামাতে পারেন না নেটিজেনরা। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মধ্যে।

বিয়ে যেকোনো মানুষের জীবনেই একটা বড় গুরুত্বপূর্ণ অধ্যায়। বিয়ের আসরে কিছু না কিছু মজার ঘটনা ঘটতেই থাকে। সোশ্যাল মিডিয়ায় থেকে থেকেই বিভিন্ন বিয়ের আসরে ঘটে যাওয়া নানা মজার মুহূর্তের ভিডিও ভাইরাল হয় নেটিজেনদের মধ্যে। তবে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে যা হল, তা দেখে রীতিমতো হাসি থামাতে পারছেন না নেটনাগরিকদের একাংশ। হলফ করে বলাই যায়, আপনারা কেউই এমন ঘটনা এর আগে ঘটতে দেখেননি।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের আসরেই কোন এক নিয়ম পালন করার জন্য ছাদনাতলায় দাঁড়িয়ে রয়েছে নতুন বর-বউ। তাদের আশেপাশে ছিলেন পরিবারের সদস্যরা এবং পাড়া-প্রতিবেশীরা। ক্যামেরাম্যানও ছিলেন বেশ কয়েকজন। সকলের সামনে সেই নিয়ম পালন করতে গিয়েই ঘটলো বিপত্তি। ভিডিও অনুযায়ী যা বোঝা গিয়েছে তার থেকে এইটুকু স্পষ্ট যে তাদের সামনে কিছু একটা রাখা ছিল আর সেটাকেই পার করতে হবে তাদের।

শুধুমাত্র পার করলেই হবে না। নতুন বউকে কোলে নিয়ে তবেই পার হতে হবে। বেশ কয়েকবার বউকে তুলতে ব্যর্থ হয়েছিত সে। তবে শেষ পর্যন্ত ছাদনাতলায় বউকে তুলতে গিয়ে সকলের সামনে মুখ থুবরে ফেলে দিল বড়। আর এমন দৃশ্য দেখে ওখানে উপস্থিত কোন এক ব্যক্তি এই দৃশ্য ক্যামেরাবন্দি করে তা শেয়ার করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হতে থাকে এই মজার ভিডিওটি। এই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো হেসে কুটোপাটি খাচ্ছেন নেটিজেনদের একাংশ। উল্লেখ্য, এই ভিডিওটি অনেকদিন ধরেই নেটমাধ্যমে ঘোরাফেরা করছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026