একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। এখন পাড়ার মোড়ে চায়ের দোকান থেকে শুরু করে ঘরের বেডরুম অব্দি রাজনীতি ঢুকে পড়েছে। আট থেকে আশি সবাই এবারের বাংলা বিধানসভা নির্বাচনের ফল কি হবে তা নিয়ে উৎকণ্ঠায় আছে। আসলে চলতি বছরে তৃণমূল ও বিজেপির মধ্যে যে হেভিওয়েট লড়াই হবে, তা নিয়ে সন্দেহ নেই বঙ্গবাসীর। তাই রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল পূর্ণ উদ্যমে তাদের ভোট প্রচারের কাজ করছে। তবে এরই মাঝে অবাক করে দিয়ে বিয়ে বাড়িতে রাজনীতির প্রভাব দেখা গেল। সেই বিয়েবাড়িতে নেমন্তন্ন খেতে আসা অতিথিদের নবদম্পতি অনুরোধ জানিয়েছে যে তারা যাতে না বিজেপিকে একটিও ভোট দেয়। বিয়েবাড়িতে এমন রাজনৈতিক প্রচার দেখে অবাক হয়েছে অনেকেই।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার শিমুলিয়া গ্রামের বাসিন্দা সেখ মহম্মাদ হাফিজুরের বিয়েতে। গত ১০ মার্চ সে বীরভূমে তারাপীঠের সান্ধ্যজল গ্রামের আজিজা খাতুন এর সাথে বিবাহ করে। তারপরের দিন গলসি গ্রামে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে নবদম্পতি “বিজেপিকে একটিও ভোট নয়” লেখা প্ল্যাকার্ড হাতে ক্যামেরার সামনে পোজ দেয়। এই বিষয়ে প্রশ্ন উঠলে তারা সরাসরি জানিয়েছে, “আমরা সমাজ সচেতন মানুষদের কাছে একটি বার্তা তুলে ধরতে চাই। আমাদের দাবি যে বিজেপিকে ছাড়া যেকোন রাজনৈতিক দলকে ভোট দেওয়া যেতে পারে। তবে বিজেপিকে একটা ভোট দেওয়া যাবে না।”
মহম্মাদ হাফিজুর জানিয়েছেন, “বিজেপির শাসনে গোটা দেশের হাল বেহাল হয়ে যাচ্ছে। গেরুয়া শিবির বর্তমানে বাংলায় জাতিভেদ এনে তার ওপর তাদের সাম্রাজ্য গড়ে তুলতে চাইছে। কৃষকদের ফসল বিক্রি হচ্ছে ব্যবসায়ীদের চোখ-রাঙানিতে। এই বিজেপি সরকার কৃষকদের যন্ত্রণা কখনো বুঝবে না। আমি নিজে একজন কৃষক পরিবারের। আমি কৃষকদের দুঃখ কষ্ট অনুভব করতে পারি। তাই বিজেপির এই অনাচারের বিরুদ্ধে প্রচার করতে আজ আমার বিয়ের আসরটা আমি বেছে নিয়েছি। যে কোনো দলকে ভোট দিন কিন্তু বিজেপিকে একটিও ভোট দেবেন না।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…