শীঘ্রই লঞ্চ হবে মারুতি সুজুকির নতুন গাড়ি Grand Vitara, দেখে নিন অত্যাধুনিক ফিচার এবং দাম

সেপ্টেম্বর ২০২২ এ লঞ্চ হতে চলেছে মারুতি সুজুকি কোম্পানির বহু প্রতীক্ষিত গাড়ি Grand Vitara SUV। কর্নাটকের বিদাদীর একটি নির্মাণ কারখানায় এই গাড়িটি প্রস্তুত হয়েছে বলে জানাচ্ছে কোম্পানি। একে নতুন রিপোর্টে দাবী করা হয়েছে, এখনো পর্যন্ত এই গাড়ি লঞ্চ এর আগেই ৪০,০০০ এর বেশি ইউনিট বুকিং হয়ে গিয়েছে।

আগামী মাসে এই নতুন মডেলের ডেলিভারি শুরু হতে চলেছে। একটা বড় সংখ্যায় এই গাড়ি বিক্রয় হতে পারে। সম্ভাবনা আছে, এই গাড়ির ৩,৮৭,০০০ ইউনিট ডেলিভারি হতে পারে। এখনো পর্যন্ত ৩৮,০০০ ইউনিট বলেনো হ্যাচব্যাক বিক্রি হয়নি। এই গাড়িটিকে ২০২২ এর ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল। সেটির বিক্রির পরে হয়ত এই নতুন Vitara গাড়ির বিক্রি শুরু হতে পারে। অন্যদিকে সম্প্রতি লঞ্চ হওয়া মারুতি সুজুকি ব্রেজ্জা গাড়িটিও অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এখনো পর্যন্ত এই গাড়ির ৩০০০০ এর মত ইউনিট ডেলিভারি হওয়া বাকি রয়েছে।

অর্থাৎ বলতে গেলে এই মুহূর্তে ভারতীয় বাজারে মারুতি সুজুকি কোম্পানির রমরমা শুরু হয়ে গিয়েছে। সম্ভাবনা আছে এই নতুন গ্র্যান্ড ভিটারা গাড়ির দাম ৯.৫ লক্ষ টাকা থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে হতে পারে। এই গাড়িটি আদতে একটি মাইলড হাইব্রিড গাড়ি এবং তার সাথেই মজবুত হাইব্রিড পাওয়ার ট্রেন থাকবে এই গাড়ির সঙ্গে। এই গাড়িতে আপনারা পাবেন SUV ৬ ট্রিম – সিগমা, ডেল্টা, জিটা, আলফা, জিটা প্লাস হাইব্রিড এবং আলফা প্লাস হাইব্রিড।

এই গাড়িটি নয়টি আলাদা আলাদা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে ছয়টি মনোক্রম এবং তিনটি ওয়ালটন কালার। এই রং এর অপশনের মধ্যে রয়েছে স্প্লেনন্ডিড সিলভার, নেক্সা ব্লু, গ্র্যান্ডিওর গ্রে, আর্কটিক হোয়াইট, মেরুন ব্রাউন, নেকসা ব্ল্যাক। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ১.৫ লিটারের K15C ডুয়াল জেড পেট্রোল এবং ইন্টেলিজেন্ট হাইব্রিড টেকনোলজির সাথে ১.৫ লিটার TNGA পেট্রল ইঞ্জিন। ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনটি ১০২ হর্স পাওয়ার এবং ১৩৬.৮ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026