এবারে ভারতে আসতে চলেছে নতুন ১০০ টাকার নোট। যত দিন পকেটে রাখো না কেন, ফেটে যাবে না। জলে রাখলেও নোট গলে যাবে না। আপনি যতই টানুন না কেনো, এই নোট কাটবে না। চেহারায় এটি হুবহু বর্তমান ১০০ টাকার নোটের মতো। তবে, এতে একটি বিশেষ বৈশিষ্ট্য থাকবে। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণে, আপনি যেকোনো ভাবেই হোক এটি আপনার পকেটে রাখতে পারেন। আরবিআই এমন এক বিলিয়ন নোট ছাপাচ্ছে। আর এই ধরনের নোট নিয়ে আসার মূল কারণ হলো নোট নষ্ট হওয়া বন্ধ করা।
সফল ফিল্ড ট্রায়ালের পর, বার্নিশ করা নোট বাজারে আনা হবে এবং পুরানো নোটগুলি ধীরে ধীরে সিস্টেমের বাইরে চলে যাবে। রিজার্ভ ব্যাঙ্ক তাদের বার্ষিক রিপোর্টে বার্নিশ নোটের কথা জানিয়েছে।
বেগুনি রঙের ১০০ টাকার নোট ইতিমধ্যেই বাজারে পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে নতুন নোট কেন? হয়তো এই একই প্রশ্ন আপনার মনেও থাকবে। তবে, আরবিআই এতে একটি বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করেছে।রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বার্নিশ করা ১০০ টাকার নোট ইস্যু করবে। এই নোটটি শুধুমাত্র বেগুনি রঙের হবে। নতুন ১০০ টাকার নোটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি কোনোভাবেই নষ্ট হবে না। এমনকি জলেরও প্রভাব পড়বে না নতুন ১০০ টাকার নোটে। কারণ, এই নোটগুলিতে বার্নিশ পেইন্ট থাকবে। বার্নিশ পেইন্ট হলো সেই একই পেইন্ট যা কাঠের উপর ব্যবহার করা হয়।
সরকার অনুমোদন দিয়েছে
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে ১০০ টাকার এক বিলিয়ন বার্নিশ নোট ছাপানোর অনুমোদন দিয়েছে। গত বছর, অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সরকার এক বিলিয়ন বার্নিশযুক্ত ব্যাংক নোট চালু করার অনুমোদন দিয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…
বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…