প্যান কার্ড নিয়ে সরকারের নতুন নির্দেশ, ১০ হাজার টাকা জরিমানা গুনতে হবে এই ব্যক্তিদের

ভারতের মানুষদের জন্য প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। আর্থিক লেনদেনের জন্য এই প্যান কার্ড ব্যাপকভাবে ব্যবহার হয়। ব্যাংক একাউন্ট খোলার জন্য এখন প্যান কার্ড বাধ্যতামূলক। সুতরাং প্যান কার্ড ছাড়া কোন রকম আর্থিক লেনদেন করা সম্ভব নয়। এছাড়া যারা আয়কর রিটার্ন দাখিল করেন তাদের জন্য প্যান কার্ড গুরুত্বপূর্ণ। প্যান কার্ড ছাড়া কিন্তু কোনভাবেই আয়কর রিটার্ন দাখিল করা যায় না। এমন পরিস্থিতিতে প্যান কার্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যথায় আপনার কিন্তু জরিমানা হতে পারে।

আপনাদের জানিয়ে রাখি সম্প্রতি প্যান কার্ড সম্পর্কিত একটি তথ্য বেরিয়ে এসেছে যাতে বলা হয়েছে দেশে যদি কোন ব্যক্তি ডুপ্লিকেট বা একাধিক প্যান কার্ড থাকে তাহলে তাকে জরিমানা দিতে হবে। বলে রাখা ভালো, যদি কোন ব্যক্তি দুবার করে প্যান কার্ডের জন্য আবেদন করেন তাহলে আপনার সমস্যা হতে পারে। তবে হ্যাঁ আপনি দুবার করে প্যান কার্ড আবেদন করতে পারেন, তবে সেই আবেদন একেবারে সাধারন হবে না। আসলে অনেক সময় একটি প্যান কার্ড আইটি বিভাগ থেকে পাওয়া যায়, অন্যটি আবার পাওয়া যায় বিভিন্ন এজেন্সির মাধ্যমে। আপনার যদি দুটি প্যান কার্ড থাকে, এবং তার দুটি আলাদা আলাদা নম্বর থাকে, তাহলে আপনাকে অবশ্যই একটি কার্ড বাতিল করতে হবে।

আসলে অনেকে টাকা বাঁচাতে একটি প্যান কার্ডের জায়গায় দুটি প্যান কার্ড করে রাখেন। এটি কিন্তু একটি শাস্তিযোগ্য কাজ এবং এর জন্য আপনার জরিমানা হতে পারে। যার কাছে ডুব্লিকেট প্যান কার্ড রয়েছে তাকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে ভারতীয় সরকারের তরফ থেকে। আয়কর আইনে ২৭২ বি ধারায় এই জরিমানা করা হতে পারে। আপনি আয়কর ওয়েবসাইটে গিয়ে একটি অতিরিক্ত প্যান কার্ড সমর্পণ করতে পারেন। এছাড়াও আয়কর বিভাগের অফিসে গিয়ে আপনি এই কার্ড সমর্পণ করতে পারেন। ১০০ টাকার বন্ড পূরণ করে এই কার্ড আপনাকে সমর্পণ করতে হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026