দেশ

পাসপোর্ট আবেদনের নিয়মে এবার বড়সড় রদবদল, গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মোদি সরকার

ভারতীয় নাগরিক হিসেবে সবচেয়ে বড় প্রমাণপত্র হিসেবে সর্বদা গণ্য করা হয় পাসপোর্টকে। শুধুমাত্র দেশের অভ্যন্তরেই নয়, বিদেশে যাত্রার ক্ষেত্রেও পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোন নাগরিকের জন্য। আর এবার নতুন পাসপোর্ট করার জন্য নিয়মে বড়সড়ো রদবদল করলো মোদি সরকার। যা নতুন পাসপোর্ট জারি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কিছুদিন আগে পর্যন্ত নতুন পাসপোর্টের জন্য আবেদনকারীকে অনলাইনে আবেদনপত্র জমা করতে হতো। এরপর, নির্ধারিত দিনে পুলিশ ভেরিফিকেশন করার জন্য সমস্ত নথিপত্রের হার্ডকপি নিয়ে থানায় হাজির হতে হতো ওই ব্যক্তিকে। এরপর সেখান থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার পর প্রশাসনিকভাবে ওই ব্যক্তির নামে নতুন পাসপোর্ট ইস্যু করা হতো।

তবে এই কার্যপ্রণালী ছিল অত্যন্ত ধীরগতির। এবার নতুন পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে গতি বাড়াতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার থেকে অনলাইনে পাসপোর্ট এর জন্য আবেদন করার আগে আবেদনকারীকে তার সমস্ত নথিপত্র আপডেট করতে হবে ভারতীয় পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। যে কাজটি আপনি www.passportindia.giv.in-এ গিয়ে সম্পন্ন করতে পারবেন। ভারত সরকার কর্তৃক প্রদত্ত সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে DigiLocker-এ সংরক্ষিত করার পর সহজে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আপনি।

কেন এই নীতি?

অনেক সময় দেখা গেছে, পুলিশ ভেরিফিকেশন কিংবা পাসপোর্ট অফিসে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে গিয়ে অনেক আবেদনকারী নিজেদের সমস্ত অরজিনাল নথিপত্র ছাড়াই উপস্থিত হয়ে যান। এর ফলে তার পাসপোর্ট ইস্যু হতে বিলম্ব হয়। যদি কোন ব্যক্তির সমস্ত ডকুমেন্টস DigiLocker-এ আপডেট করা থাকে, সে ক্ষেত্রে হার্ডকপি না নিয়ে গেলেও কোন প্রকার সমস্যায় পড়বেন না ওই ব্যক্তি। DigiLocker থাকা নথিপত্রের ওই ব্যক্তির ভেরিফিকেশনের কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026