নিউজ

Pension: ঢেলে সাজানো হচ্ছে পেনশন প্রক্রিয়াকে, নতুন চালু হওয়া পোর্টালে মিলবে দারুণ সুবিধা

ভোটের আবহেই বড় সুখবর পেলেন কেন্দ্রীয় সরকারের পেনশন ভোগী কর্মচারীরা (Central Government Pensioners)। পেনশনভোগী কর্মচারীদের জন্য চালু করা হল একটি নতুন পোর্টাল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় এই নতুন পোর্টাল চালু করা হয়েছে কেন্দ্রের তরফে। ইন্ট্রিগ্রেটেড পেনশনার পোর্টাল নামে এই অনলাইন পোর্টালটি পাঁচটি ব্যাঙ্কের পেনশন প্রক্রিয়া এবং পেমেন্ট পরিষেবাকে নিয়ে আসছে এক জায়গায়।

সবকিছু যখন ডিজিটালাইজড হয়ে যাচ্ছে তখন পেনশন পরিষেবাকেও ডিজিটাল করতে এবং পেনশনভোগী কর্মচারীদের জীবনযাত্রার মানকে আরো সহজ করে তুলতেই এই পোর্টালটি শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে ডেভলপমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনারস ওয়ালফেয়ারের তরফে। কী কী সুবিধা পাওয়া যাবে এই পোর্টালে?

জানা যাচ্ছে, পাঁচটি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত পেনশনভোগী কর্মচারীরা তাদের পেনশন সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে পারবেন এই পোর্টালে। পেনশন স্লিপ, লাইফ সার্টিফিকেট, ফর্ম ১৬ দেখা যাবে এই পোর্টালে। অবসরপ্রাপ্ত কর্মীরা তাদের মাসিক পেনশন স্লিপ, লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পর সেটির স্ট্যাটাস দেখা যাবে এই পোর্টালে। উল্লেখ্য, আগে শুধুমাত্র এসবিআই ব্যাঙ্কের পেনশনভোগীরাই এই সুবিধা পেতে পারতেন। তবে এখন ব্যাঙ্ক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং কানারা ব্যাঙ্কও যুক্ত হয়েছে এই পোর্টালে।

পেনশন প্রক্রিয়াকে ডিজিটালাইজ করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে। উল্লেখ্য, এই ইন্টিগ্রেটেড পেনশনার পোর্টালের প্রধান অংশ হল ভবিষ্য পোর্টাল। পেনশন প্রক্রিয়া এবং পেমেন্ট পরিষেবাকে সম্পূর্ণ ডিজিটাল করা। এতে প্রবীণ ব্যক্তিরাও ডিজিটাল প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হয়ে উঠবেন। পেনশনভোগী কর্মচারীদের জীবনযাত্রার মানকে আরো সহজ করে তুলতেই এই পোর্টালটি শুরু করা হয়েছে। পেনশনভোগী কর্মচারীরা তাদের পেনশন সম্পর্কিত যাবতীয় তথ্য দেখতে পারবেন এই পোর্টালে। পেনশন স্লিপ, লাইফ সার্টিফিকেট, ফর্ম ১৬ দেখা যাবে এই পোর্টালে। পেনশন সংক্রান্ত জরুরি নথিপত্র জমা করা যাবে এই অনলাইন পোর্টালে। বিভিন্ন নথির স্ট্যাটাসও জানতে পারবেন পেনশনভোগীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026