বাড়ছে বেসরকারি বাসভাড়া, কত কিলোমিটারে কত ভাড়া? দেখে নিন
পঞ্চম দফার লকডাউনের আনলক- ১-এ রাজ্যের সমস্ত অফিস, কলকারখানা খুলে গেছে। কিন্তু পরিবহন ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় মানুষের ভোগান্তির শেষ নেই। এদিকে বেসরকারি বাস ও ঠিক মতো মিলছে না। বেসরকারি বাস মালিক সংগঠন ভাড়া বৃদ্ধির দাবিতে অনড়। তারা বলেছেন, যদি সামাজিক দূরত্ববিধি মেনে বাস চালাতে হলে ভাড়া বৃদ্ধি করতে হবে। ভাড়া না বাড়ালে তারা রাস্তায় বাস নামাতে পারবে না।
মুখ্যমন্ত্রী কদিন আগে বলেছিলেন, ২০ জনের পরিবর্তে বাসে যত আসন আছে তত যাত্রী নিয়ে যাওয়া যাবে। কিন্তু তাতেও বাস মালিকেরা পুরোনো ভাড়াতেও ক্ষতির মুখে পড়বে বলে বাস নামাতে চাননি। তাই এবার সেই কারণেই নতুন করে বাসভাড়া প্রস্তাব করল রেগুলেটর কমিটি। এই কমিটির প্রস্তাব এবার যাবে রাজ্য সরকারের কাছে। তারপরেই রাজ্য সরকার ভাড়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
নতুন এই প্রস্তাবে নতুন ভাড়ার তালিকা করা হয়েছে, সেটি হল-
৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১০ টাকা।
৫-১৩ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১২ টাকা।
১৩-১৭ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১৫ টাকা।
মিনিবাসের ক্ষেত্রে ৪ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১২ টাকা।
৪-৮ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১৫ টাকা।
৮-১২ কিলোমিটার পর্যন্ত ভাড়া ১৬ টাকা করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…