রাজ্য

Indian Railway: এবার বনগাঁ থেকে দীঘায় ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস! বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের

অনেক রাজ্যের মত পশ্চিমবঙ্গেও চলছে বন্দে ভারত এক্সপ্রেসের ঝড়। ইতিমধ্যে কয়েকটি রুটে যাত্রীদের পরিষেবা দিচ্ছে এই সেমি বুলেট ট্রেন। তবে বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই আরও একটি বন্ধে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। আর এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে ট্রেনটির সম্ভাব্য রুট নিয়ে জল্পনা শুরু হয়েছে মিডিয়া পাড়ায়।

বর্তমানে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে, সেটি সীমান্তবর্তী এলাকা বনগাঁ থেকে বাঙালির প্রাণকেন্দ্র দীঘা পর্যন্ত চালানো হবে। আজ্ঞে হ্যাঁ, এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন মিডিয়ার তথ্যে। বাংলাদেশ লাগোয়া সীমান্ত শহর বনগাঁ থেকে দিঘা পর্যন্ত একটি বন্দে ভারত ট্রেন চালানোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। জানা গিয়েছে, ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে এ ব্যাপারে সরাসরি কথা বলেছেন বিধায়ক অশোক কীর্তনীয়া।

তিনি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এ বিষয়ে ইতিমধ্যে প্রাথমিকভাবে সম্মতি মিলেছে রেল মন্ত্রণালয়ের। তিনি আরও বলেন, প্রতিদিন বনগাঁ সীমান্ত দিয়ে হাজার হাজার বাংলাদেশিরা প্রবেশ করেন ভারতে। যাদের একটি বিরাট অংশ ভ্রমণের উদ্দেশ্যে ভারতে আসেন। তাছাড়া, জেলা ২৪ পরগনা থেকে হাজার হাজার মানুষ বেড়াতে যান দিঘাতে। সেই জন্য ট্রেনের এই সম্ভাব্য রুটটি যাত্রীদের জন্য বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠবে।

বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, যদি বনগাঁ থেকে দীঘার উদ্দেশ্যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালানো হয়, সেক্ষেত্রে প্রস্তাবিত ট্রেন বনগাঁ থেকে ছাড়ার পর হাবড়া, বারাসত, দমদম, ডানকুনি, পাঁশকুড়া হয়ে দিঘা পৌঁছাবে। রেলমন্ত্রণালয়ের তরফ থেকে এমন রুট তৈরি করা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026