নিউজ

আজ থেকে এটিএম, পেনশনের নিয়মে বড়সড় পরিবর্তন, জানুন নিয়মের খুঁটিনাটি

এটিএম ও পেনশনের নিয়মে পরিবর্তন আনলো সরকার। আজ ১ লি মে থেকে এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। জেনে নিন পরিবর্তিত নিয়মের খুঁটিনাটি।

পেনশনের নিয়মে পরিবর্তন:

অবসর গ্রহনের সময় যারা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) অ্যাকাউন্ট শুরু করেছিল মে থেকে তাদের পুরো পেনশন দেওয়া শুরু হবে। পেনশনভোগীদের অবসর গ্রহণের সময় তাদের মাসিক পেনশনের একটি অংশকে অগ্রিম একক অঙ্কে রূপান্তর করা হতো। ১৫ বছর পর তা তুলে নেওয়া হয়। গত ফেব্রুয়ারিতে এই বিষয়ে পরিবর্তনের ঈঙ্গিত দিয়েছিল সরকার। নতুন এই নিয়মে মাসে ৬৩০০০০ পেনশনভোগী উপকৃত হবেন। এর অবশ্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে দেশব্যাপী লকডাউনের কারণে আর্থিক সঙ্কটের মুখোমুখি হয়েও বাড়তি গুনতে হবে ১৫০০ কোটি টাকা। পিএফ রিটার্নের নিয়মেও পরিবর্তন এনেছে সরকার।

এটিএম-এর নিয়মে পরিবর্তন:

করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে এটিএমগুলির জন্য একটি নতুন সিস্টেম চালু করেছে সরকার। নতুন নিয়ম অনুসারে, একবার ব্যবহারের পরে এটিএম সংক্রমণমুক্ত করতে তা বাধ্যতামূলক ভাবে পরিষ্কার করা হবে। ইতিমধ্যে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ও তামিলনাড়ুর চেন্নাইয়ে চালু করা হয়েছে এই নিয়ম। হটস্পট এলাকা ও পৌর কর্পোরেশন এলাকায় দিনে দু’বার এক একটি এটিএম স্যানিটাইজ করতে হবে বলে জানিয়েছে সরকার। স্যানিটেশন নিয়ম না মানলে এটিএম চেম্বার সিল করে দেওয়া হবে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026