ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে রান্নার গ্যাসের দাম রীতিমতো আকাশছোঁয়া। কয়েকমাস ধরেই প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে এলপিজি গ্যাসের দাম। নিত্যপ্রয়োজনীয় খাবার জিনিস ও গ্যাসের চড়া দামের চাপে গরিবদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। কিন্তু আজকের এই প্রতিবেদনে সস্তায় গ্যাস বুকিং করার এক বিশেষ পদ্ধতির কথা আপনাদের জানাবো। সস্তায় কি করে গ্যাস বুক করতে হবে তা জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
এই পদ্ধতিতে গ্যাস বুক করলে গ্রাহকরা গ্যাসের মোট দামের ওপর ৫০ টাকা নিশ্চিত ক্যাশব্যাক পেয়ে যাবেন। Indane টুইটের মাধ্যমে সস্তায় গ্যাস বুক করার পদ্ধতি বলেছে। টুইট অনুযায়ী গ্রাহকরা অ্যামাজন পে এর মাধ্যমে অনলাইনে এলপিজি সিলিন্ডার বুক করলে ৫০ টাকার ক্যাশব্যাক অফারটি পাবেন। আসুন কি পদ্ধতিতে সিলিন্ডার বুক করতে হবে তা জেনে নিন সবিস্তরে:
প্রথমত, অ্যামাজন পে অ্যাপটি খুলে পেমেন্ট অপশনে যেতে হবে। পেমেন্ট অপশনে গিয়ে নিজের গ্যাস সার্ভিস প্রোভাইডারের নাম দিতে হবে। তারপর এলপিজি সিলিন্ডার বুক করার জন্য রেজিস্টার করা মোবাইল নাম্বার ও এলপিজি নাম্বার নথিভুক্ত করতে হবে। গ্যাস বুক হয়ে গেলে পেমেন্ট করার জন্য অ্যামাজন পে ব্যবহার করতে হবে। ব্যস এই কয়েকটি সহজ পদ্ধতি মানলেই আপনার রান্নার গ্যাসে আপনি ৫০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন।
কিন্তু এই ক্যাশব্যাক অফার একজন গ্রাহক বারবার উপভোগ করতে পারবেন না। Indane এর টুইটের মাধ্যমে জানা গেছে একজন গ্রাহক একবারই পাবেন এবং সেটা তার অ্যামাজন পে অ্যাপে ফাস্ট ট্রানজাকশন হতে হবে। অ্যামাজন পে ছাড়া অন্য কোন অ্যাপ থেকে গ্যাস বুক করলে এই ক্যাশব্যাক অফার পাওয়া যাবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…