ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নতুন বছরে পেনশন ভোগীদের জন্য সুখবর, নতুন ভাতা জারি করল কেন্দ্রীয় সরকার

নতুন বছরে লাখ লাখ পেনশনভোগি এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য একটা বড় উপহার দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবারে কেন্দ্রীয় সরকারের এই পেনশনভোগী কর্মীরা, পেয়ে যাবেন একটা নতুন মেডিকেল অ্যালাউন্স। দৈনন্দিন চিকিৎসা ব্যয় মেটাতে সাহায্য করবে এই সুবিধা। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য প্রকল্প বা অন্য কোন স্বাস্থ্য প্রকল্পের আওতায় যারা অন্তর্ভুক্ত নন তাদের জন্যই এই নতুন সুবিধা নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র পেনশনের সাথে এবার থেকে দেওয়া হবে এই ভাতা। কেন্দ্রীয় সরকারের পার্সোনাল ডিপার্টমেন্টের ডিরেক্টর রবীন্দ্র কুমার ইতিমধ্যেই এই ব্যাপারে একটি ঘোষণা করেছেন।

২০১৪ সালের মে মাসে কেন্দ্রীয় সরকার পারিবারিক পেনশনভোগীদের স্থায়ী চিকিৎসা ভাতা ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছিল। অন্যদিকে প্রতিরক্ষা বিভাগের পেনশনভোগীরা ৫০০ টাকার স্থায়ী চিকিৎসা ভাতা পেতে এতদিন যা ২০১৭ সালের আগস্ট মাসে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছিল। আর এবারে এই নতুন সুবিধা নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। তবে এই সুবিধা পেতে হলে কিছু শর্ত রয়েছে।

প্রথমত অবসরপ্রাপ্ত কর্মচারীকে NPS এর অধীনে ১০ বছর কর্মরত থাকতে হবে। যদি পেনশনভোগীর মৃত্যু অথবা প্রতিবন্ধকতার কারণে কোন কারনে কাজ করতে সমস্যা হয়ে থাকে তাহলে সেই বছরগুলিকে গণ্য করা হবে না। প্রতিবছরের পরে ডিজিটালভাবে অথবা শারীরিকভাবে জীবন শংসাপত্র জমা দিতে হবে সেই কর্মীকে। নভেম্বর মাসে পেনশনার জীবন সনদ জমা দেওয়ার পরে জানুয়ারি থেকে চিকিৎসা ভাতা পাওয়া যাবে। পরিবারের পেনশন ভোগীরা মারা গেলে পরিবারের সদস্যরা মৃত্যুরসংসাপত্র দিয়ে ব্যাংককে অথবা পোস্ট অফিসকে অবহিত করবেন। যদি সেটা না করা হয় তাহলে কিন্তু সমস্যা হবে পরে

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026