আপনার যদি একটি টু হুইলার থাকে এবং আপনাকে প্রতিদিন অফিসে যেতে হয় তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। এখন থেকে স্কুটার বা বাইক চালানোর সময় আরোহীদের অবশ্যই কিন্তু হেলমেট পরতে হবে। নতুন মোটর যান আইনের অধীনে এবারে পিলিয়ন আরোহীদের জন্য হেলমেট পরাটা একেবারে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশের পর থেকে আজ থেকে অন্ধ্রপ্রদেশের বড় শহর বিশাখাপত্তনামে নতুন করে এই নিয়ম কার্যকর হতে চলেছে। এবার থেকে যারা পিলিয়ন আরোহী রয়েছেন তাদেরকে হেলমেট পরতেই হবে বাইকে যাওয়ার সময়।
বিশাখাপত্তনম পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, যদি কোন পিলিয়ন আরোহী হেলমেট না পড়ে বাইকে চলেন তাহলে তাকে কিন্তু নিয়ম লঙ্ঘনের জন্য ১০৩৫ টাকার চালান জারি করা হবে। পাশাপাশি যারা নিয়ম ভঙ্গ করবেন তাদের তিন মাসের জন্য লাইসেন্স স্থগিত রাখা হবে পুলিশের তরফ থেকে। এর পাশাপাশি চালক এবং পিলিয়ান আরোহী দুজনের হেলমেটের মান নিয়ে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জানানো হয়েছে। শুধুমাত্র আইএসআই চিহ্নিত হেলমেট পরা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে।
আপনাদের জানিয়ে রাখি মুম্বাই হোক বা দিল্লি, ভারতের বড় শহরগুলোতে কিন্তু স্কুটার এবং বাইকের পিছনে বসা পিলিয়ান যাত্রীদের জন্য হেলমেট পরার নিয়ম অত্যন্ত কঠোরভাবে পালন করা হয়। অনেক শহরে এমন বন্দোবস্ত আছে যে শুধুমাত্র হেলমেট না পরার কারণ এই দুই টাকার পিছনের যাত্রীদের বিরুদ্ধে চালান জারি করা হয়। এইরকম পরিস্থিতিতে আপনাকে কিন্তু এবার থেকে অবশ্যই হেলমেট পরে তবেই বাড়ি থেকে বেরোতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…