নিউজ

Health Insurance: হাসপাতাল বিল নিয়ে আর হবে না ভোগান্তি, ১ ঘন্টার মধ্যেই আসবে ক্যাশলেস চিকিৎসার অনুমোদন

অসুস্থতা কখনও বলে কয়ে আসে না। হাসপাতালে বা নার্সিং হোমে ভর্তি হওয়া মানেই একটা বড় অঙ্কের টাকার ধাক্কা। এই কারণে প্রায় সকলেই করিয়ে রাখেন স্বাস্থ্য বিমা (Health Insurance), যাতে দুঃসময়ে অন্তত টাকার চিন্তা না করতে হয়। কিন্তু অনেক সময় বিমার অধীনে নিখরচায় বা ক্যাশলেস ট্রিটমেন্ট পাওয়া যাবে কিনা এটা জানতেই লেগে যায় এক ঘন্টা। কিন্তু এই চিন্তা থেকে অবশেষে মিলতে চলেছে মুক্তি। এবার আবেদনের এক ঘন্টার মধ্যেই জানা যাবে বিমা সংস্থার সিদ্ধান্ত।

বিমা নিয়ামক সংস্থা ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জারি করা হয়েছে একটি মাস্টার সার্কুলার। এই সার্কুলারে বলা হয়েছে, হাসপাতালে যদি কোনো রোগী ক্যাশলেস চিকিৎসার জন্য অনুরোধ করেন তবে বিমা সংস্থাগুলিকে এক ঘন্টার মধ্যেই জানাতে হবে যে এই আবেদন গ্রহণ করা হবে কিনা।

স্পষ্ট করে বলতে গেলে, স্বাস্থ্য বিমা রয়েছে এমন কোনো ব্যক্তি যদি হাসপাতালে ভর্তি হয়ে নিখরচায় চিকিৎসা করাতে চান, সেক্ষেত্রে চিকিৎসা ক্যাশলেস হবে কিনা তা জানতে হাসপাতালের তরফে বিমা সংস্থার কাছে আবেদন পাঠানো হয়। কিন্তু আইআরডিএআই এর নতুন নির্দেশিকা অনুসারে, বিমা সংস্থাগুলিকে এক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত নিয়ে সেই হিসেবে জানাতে হবে আবেদন গ্রাহ্য হবে কিনা।

পাশাপাশি এই নয়া নির্দেশিকায় স্বাস্থ্য বিমার ক্লেম সংক্রান্ত নিয়মেও আনা হয়েছে পরিবর্তন। এবার থেকে হাসপাতালে রোগীর ডিসচার্জের অনুরোধের ৩ ঘন্টার মধ্যেই বিমার ক্লেম নিষ্পত্তি করতে হবে বিমা সংস্থাগুলিকে। এই নয়া নির্দেশিকায় রোগীদের ক্ষেত্রে বড় সুবিধা হয়েছে। এতে হাসপাতালে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হবে। আবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময়ে ২৪ ঘন্টার মধ্যে বিমার ক্লেম সংক্রান্ত নিষ্পত্তির চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলে হাসপাতালে বিল নিয়েও আর কোনো সমস্যা হবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026