অনলাইন পেমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম আসছে, যা Google Pay ব্যবহারকারীদের জন্য ধাক্কা হতে পারে। বিদ্যুৎ বিলসহ অন্যান্য বিল পরিশোধে এবার অতিরিক্ত চার্জ কাটা হবে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।
Economic Times-এর এক প্রতিবেদন অনুসারে, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট করলে ০.৫% থেকে ১% অতিরিক্ত চার্জ ধার্য করা হবে, যার সঙ্গে যুক্ত হবে GST-ও।
আগে Google Pay-এর মাধ্যমে বিল পরিশোধে কোনো অতিরিক্ত চার্জ লাগত না, তবে এবার সেই নিয়ম বদলাচ্ছে। যদিও Google Pay এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি।
প্রতিবেদন অনুযায়ী, গত এক বছর ধরে Google Pay-এর মাধ্যমে মোবাইল রিচার্জ করলে ব্যবহারকারীদের থেকে ৩ টাকা অতিরিক্ত চার্জ কাটা হচ্ছিল। পাশাপাশি, ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের সময় ১৫ টাকা প্রশাসনিক ফি নেওয়া হচ্ছে, যা অ্যাপে ‘প্রসেসিং ফি’ নামে উল্লেখ থাকছে।
এখনো পর্যন্ত UPI লেনদেনে Google Pay কোনো চার্জ নেয় না। তবে PWC-এর একটি রিপোর্ট বলছে, UPI ট্রানজেকশনের জন্য স্টেকহোল্ডারদের ০.২৫% ব্যয় করতে হয়। এই খরচ পোষাতে ফিনটেক সংস্থাগুলি নতুন রেভিনিউ মডেল তৈরি করছে।
ভারত সরকার এখনো পর্যন্ত UPI লেনদেন বিনামূল্যে রেখেছে, তবে ভবিষ্যতে এই পরিষেবাতেও চার্জ বসানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…