নিউজ

New skywalk in kolkata: কলকাতায় আরো এক নতুন চমক, এখানেই তৈরি হচ্ছে বিশাল বড় স্কাইওয়াক

ইএম বাইপাসে রুবি ক্রসিং এর উপরে তৈরি হচ্ছে আরও একটি নতুন স্কাইওয়াক। এই নতুন স্কাইওয়াকটি দেখতে হবে বৃত্তাকার এবং হবে অনেকটা বিশ্ব বাংলা গেটের ধাঁচে তৈরি। তবে এর উচ্চতা অনেকটাই কম। এই প্রকল্পের জন্য ব্যয় করা হচ্ছে ৫০ কোটি টাকা। তবে এটি কোন রেস্তোরাঁ নয় বরং আসলে একটি ফুট ওভারব্রিজ হিসেবে তৈরি করা হবে। প্রায় ৭৫ মিটার ব্যাসার্ধের এই বৃত্তাকার রাস্তার মাধ্যমে পথচারীদের যাতায়াতের সুবিধা হবে। এই নির্মাণের তদারকি করবে KMDA। মাটি থেকে প্রায় কুড়ি ফুট উপরে, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো লাইনের ভায়া ডাক্টের নিচে এই স্কাইওয়াক তৈরি করা হবে।

এই স্কাইওয়াকের উপরে চারটি অ্যাক্সেস পয়েন্ট থাকবে। থাকবে সিঁড়ি, তিনটি লিফট এবং আটটি এসকেলেটর। প্রতি কোনে থাকবে দুটি করে। একটি থাকবে উপরে যাওয়ার জন্য এবং অন্যটি নিচে নামার জন্য। ক্রসিং এর উত্তরে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের সঙ্গে ওয়াকওয়ে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। একজন আধিকারিক জানিয়েছেন, ‘এর ফলে নিত্য যাত্রীদের বেশ সুবিধা হবে। রাস্তা পারাপারের সময় যানজট এবং দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই কমবে। পথচারীদের সুবিধার জন্য প্রতিদিক থেকে আসা-যাওয়ার সুবিধা রাখা হয়েছে।’

তবে সমালোচকদের অনেকে মেট্রো স্টেশনের ঠিক পাশে বিস্তৃত কাঠামোর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের দাবি, যেখানে ইতিমধ্যেই একটি ফুট পাড় থেকে অন্য ফুটপাত যাওয়ার জন্য একটি ক্রস ওভার পয়েন্ট রয়েছে, সেখানে এমন বিশাল স্কাইওয়াক করার কোন যৌক্তিকতা নেই। তবে আপাতত কাঠামো খাড়া করার কাজ শুরু হয়েছে। প্রথমে ভূগর্ভস্থ পাইপ, তার ইত্যাদি সরানোর কাজ করতে হবে। স্কাইওয়াকের পিয়ার তৈরি করার জন্য পাইলিং করতে হবে। তার আগে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বড় জলের পাইপলাইন স্থানান্তরিত করার কাজ শুরু করেছে।

ইতিমধ্যেই এর জন্য একটি দরপত্রের ডাক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্কাইওয়াক নির্মাণের জন্য দরপত্রের আহ্বান করার ক্ষেত্রে একটি ভিন্ন ধরনের মডেল বেছে নেওয়া হয়েছে। তাতে বরাত প্রাপ্ত সংস্থা এই ধরনের কাঠামো তৈরি করবে। এটিকে ২০ থেকে ৩০ বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণ করা হবে। এর পাশাপাশি আয় করার জন্য বিজ্ঞাপনের অধিকার থাকবে।

Nirajana Nag

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026