গত বছরের শেষের দিকে বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘পুষ্পা দ্যা রাইজ’। রীতিমতো বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে এই ছবি। এবার বাজারে এল ‘পুষ্পা’ শাড়ি। সুরাটের এক শাড়ি ব্যবসায়ীর মাথা থেকে এই শাড়ি বানানোর আইডিয়া এসেছিল। তিনি সেইসময় ভাবতে পারেননি এই শাড়ি রাতারাতি ভীষণভাবে জনপ্রিয় হয়ে পরবে। বর্তমানে সুরাটের পাশাপাশি বিভিন্ন জায়গায় পুষ্পা শাড়ি এখন হিট।
পুষ্পা ছবির পাশাপাশি ছবির সমস্ত গানও রীতিমতো ভাইরাল নেটমাধ্যমে। আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা অভিনীত এই ছবি এই মুহূর্তে এখনকার দর্শকদের মধ্যে সেনসেশন হয়ে দাঁড়িয়েছে। এই ছবি মুক্তি পাওয়ার পরই সুরাটের ঐ ব্যাবসায়ীর মাথায় এই ধরনের শাড়ি বানানোর বুদ্ধি আসে। ছবিতে রশ্মিকা মান্দানার যেমন লুক ছিল ঠিক একই রকমের ডিজাইন দেখা গিয়েছে শাড়িতে।
জামাকাপড়ের জন্য বরাবরই সুরাট বিখ্যাত। উল্লেখ্য, সুরাটের যে দোকানে এই ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে সেই দোকানের নাম চরণজিৎ ক্রিয়েশন। ঐ দোকানের মালিক চরণপাল সিংয়ের মাথাতেই প্রথম আসে এই অন্যরকম আইডিয়া। ছবির জনপ্রিয়তার জন্যই এমন ভাবনা এসেছিল। ঐ দোকানের মালিক জানিয়েছেন এই মুহূর্তে সুরাটের পাশাপাশি রাজস্থান, মহারাষ্ট্র, ছত্তিসগড়, উত্তরপ্রদেশ ও আরও অনেক রাজ্য থেকেই আসছে অর্ডার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…