নিউজ

যাত্রী সুবিধার্থে আরও নতুন কিছু স্পেশাল ট্রেন আনতে চলেছে ভারতীয় রেল, থাকছে বিশেষ সুবিধা

আনলক-১ এ দেশ জুড়ে চালানো হচ্ছে একাধিক স্পেশাল ট্রেন। এবার বাড়তে চলেছে এই স্পেশাল ট্রেনের সংখ্যা। স্পেশাল ট্রেন বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। রেল মন্ত্রকের তরফে ইতিমধ্যেই সিদ্ধান্তের কথা স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশ এলেই চালু করা হবে এই স্পেশাল ট্রেন গুলি, এমনটাই জানা যাচ্ছে। আরও বেশি সংখ্যক যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দিতে রেলের তরফে এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে যাতে এই ট্রেন গুলি চলে তার জন্যও ব্যবস্থা করা হচ্ছে।

রেল মন্ত্রক জানিয়েছে উত্তরপ্রদেশ, বিহার, মুম্বাই, পশ্চিমবঙ্গের মধ্যে যাত্রী সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ফলে স্পেশাল ট্রেন বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। এই স্পেশাল ট্রেন গুলির নিয়ম হবে আগের স্পেশাল ট্রেন গুলির মতোই। রেল সূত্রে জানা যাচ্ছে, এই ট্রেন গুলিতে যাত্রার জন্য যাত্রীদের ৯০ মিনিট আগে স্টেশনে পৌঁছতে হবে। সেখানে তাদের শারীরিক পরীক্ষা হবে এবং তারপরই ট্রেনে চড়ার অনুমতি দেওয়া হবে। যাত্রার জন্য টিকিট বুকিং ১২০ দিন অর্থাৎ চার মাস আগে করতে হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক। এছাড়া তৎকাল টিকিটের সুবিধাও দেওয়া হবে।

এই মুহূর্তে সারা দেশে ২৩০ টি স্পেশাল ট্রেন চলছে।নতুন এই স্পেশাল ট্রেন গুলির মাধ্যমে আরও কিছু ট্রেন বাড়তে চলেছে। রেল মন্ত্রক এই ট্রেন গুলি বিশেষ কিছু রুটে চালাতে চাইছে। এই রুট গুলির মধ্যে দিল্লি-অমৃতসর, চন্ডীগড়-পুরনো দিল্লি, দিল্লি-ভাগলপুর, যোধপুর-দিল্লি, কামাখ্যা-গোরক্ষপুর-দিল্লি, ডিব্রুগড়, ইনদওর, লখনউ এর দিকে নজর আছে রেল মন্ত্রকের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026