Categories: রাজ্য

School Summer Vacation: গরমের ছুটি শেষে রাজ্যের নতুন সিদ্ধান্ত, জানুন ৪৮ ঘণ্টার মধ্যে কী ঘোষণা

চরম গরমের কারণে এখন বাংলার মানুষের বাড়ি থেকে বেরোনোরটাই দুষ্কর হয়ে উঠেছে। গরমের ছুটির পর স্কুল খুললেও স্কুলে যোগ দিতে পারছে না বহু শিশু। কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এই একই ছবি দেখা যাচ্ছে। রাজ্যজুড়ে এই সমস্ত স্কুলে গরমের ছুটি শেষ হয়েছে গত ৯ জুন। ১০ তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে আবারো নতুন করে পঠন পাঠন শুরু হয়েছে। কিন্তু তাপমাত্রা এবং আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে আবারো নতুন করে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার সমস্ত স্কুলে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যদি স্কুল চায় তাহলে জুন মাসের বাকি দিনগুলিতে স্কুলের সূচি পরিবর্তন করা যেতে পারে। তাপপ্রবাহের কথা মাথায় রেখে স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই নতুন পরামর্শ দেওয়া হয়েছে প্রত্যেকটি স্কুলের উদ্দেশ্যে।

তবে এক্ষেত্রে আঞ্চলিক আবহাওয়ার কথা মাথায় রেখে তবেই কিন্তু স্কুল সিদ্ধান্ত নিতে পারবে। যদি সেই এলাকায় গরমের পরিমাণ খুব একটা বেশি না হয় তাহলে কিন্তু সময় পরিবর্তন করা যাবে না। প্রয়োজন পড়লে সকালবেলা স্কুল খোলা যেতে পারে। তবে সেক্ষেত্রে তাপমাত্রার পরিস্থিতি এবং স্কুলের সমস্ত টাইমিং মেনে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। সোমবার থেকে স্কুল খুললে অতিরিক্ত গরমের জন্য স্কুলে উপস্থিতির হার খুবই কম। সেই সময় থেকেই শিক্ষা দপ্তরের বিরুদ্ধে অভিযোগ উঠছিল, কেন কোন সিদ্ধান্ত নিচ্ছে না শিক্ষা দপ্তর? সম্ভবত সেই কারণেই ৪৮ ঘণ্টার মধ্যে এই নির্দেশিকা জারি করল শিক্ষা দপ্তর।

জেলার স্কুলগুলিতে পড়ুয়াদের উপস্থিতির হার নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়েছে শিক্ষা মহলে। অতিরিক্ত গরমের কারণে স্কুলমুখী হচ্ছেন না পড়ুয়ারা। অনেক স্কুল সরকারি কোনো নির্দেশিকা পাওয়ার আগেই সকালবেলা স্কুল চালানো শুরু করে দিয়েছে। এছাড়া কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা অনেক স্কুলে এখনও রয়েছেন এবং সেই কারণে এখনো ক্লাস চালু করা যাচ্ছে না। কেন কেন্দ্রীয় বাহিনী এখনো রয়েছে, সেটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে কেন কেন্দ্রীয় বাহিনীকে রাখার জন্য কোন বিকল্প রাস্তা করা হয়নি? পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে মূলত এই সমস্যা রয়েছে। সেই কারণে হয় সকালবেলা স্কুল চালানো হচ্ছে, নতুবা স্কুল বন্ধ রাখতে হচ্ছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026