করোনা সংক্রমণ নিয়ে কিংস কলেজ লন্ডনের গবেষকরা আবার নতুন ব্যাখ্যা দিলেন। তাদের মতে করোনার নির্দিষ্ট উপসর্গ দেখা দেওয়ার আগেই আরো এক নতুন উপসর্গ দেখা দিচ্ছে, যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ৮২ শতাংশের মাথা ব্যথা ধরা পড়েছে। আর ৭২ শতাংশের শরীরে দেখা গিয়েছে গায়ে ব্যাথা। প্রতিদিনই করোনা নিয়ে গবেষকরা নানান মতামত দিয়ে থাকেন তার মাঝেই চিন্তায় পড়েন বিশ্বের আম জনগন। কিন্তু সেই সব তথ্য কত দূর কাজের সেই নিয়েও অনেক মতভেদ রয়েছে।
গবেষকদের মতে আক্রান্ত হওয়ার সাত দিনের মধ্যে ৪০ শতাংশের শরীরে জ্বর দেখা দিচ্ছে। সর্দি কাশি করোনার উপসর্গ হিসাবে রয়েই যাচ্ছে। এছাড়াও স্বাদ ও গন্ধের ক্ষমতা চলে যাওয়া এখনও করোনা ভাইরাসের অন্যতম উপসর্গগুলির মধ্যে অন্যতম। তবে তাঁরা বলছেন, ভিন্ন বয়সের মানুষের মধ্যে করোনার ভিন্ন ভিন্ন উপসর্গ ধরা পড়ছে। এছাড়া ৯ শতাংশ মানুষ, যাঁরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁদের শরীরে র্যাশ দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, তবে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার আগে, পরে বা আক্রান্ত থাকালীন ত্বকে র্যাশ দেখা দিতে পারে। ত্বকে র্যাশ এবং গায়ে হাত পায়ে ব্যাথা নিয়েও অনেকে অনেক মত দিয়েছেন তারা জানিয়েছেন ত্বকে র্যাশ দেখা দেওয়ার ফলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন আবার অনেকে চিন্তিত হচ্ছেন না। সব মিলিয়ে এই উপসর্গ নিয়ে নানা মতভেদ রয়েই যাচ্ছে।
সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। গত মাসে ব্রাজিল আর আমেরিকাকে পেছনে ফেলে তিন নম্বরে গেলেও, ভারতে যে হারে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে যথেষ্ট চিন্তিত দেশের আমজনতা। কারণ শুরু থেকে লকডাউন করেও ঠেকানো যায়নি করোনা সংক্রমণ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…