নিউজ

কথা বলতে সমস্যা! হতে পারে করোনা, সতর্ক করল WHO

থেকে থেকে নিজেকে পরিবর্তন করছে নোভেল করোনা ভাইরাস। বিজ্ঞানীরা বারবার করোনার গতিপথ সম্বন্ধে গবেষণা করে ব্যর্থ হয়েছেন। করোনায় আক্রান্ত রোগীর বিভিন্ন রকমের উপসর্গ মিলেছে। করোনা সংক্রমণ ঘটলে শরীরে যে লক্ষণগুলি দেখা যাবে তা হল কাশি, সর্দি, হাঁচি, মাথা ধরা, নিঃশ্বাস নেওয়ার অসুবিধা। এছাড়া আরও বেশ কিছু লক্ষণ সামনে এসেছে যার ফলে বিজ্ঞানীদের আরও চিন্তা বাড়িয়েছে। চোখ লাল হয়ে যাওয়া , পায়ে ঘা, চোখ থেকে নিয়মিত জল পড়া।

তবে এবার চিকিৎসকেররা অন্য কথা বলছেন। চিকিৎসকদের দাবি, যদি কথা বলতে কোনো অসুবিধা হয় বা চলাফেরা করার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় তবে চিকিৎসকের পরামর্শ একান্তই জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সতর্ক করে জানান হয়েছে, বাড়িতে থেকেই যদি কখনও কথা বলতে সমস্যা সৃষ্টি হয় তবে সেই ব্যক্তি করোনায় সংক্রমিত হতে পারেন। তাই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

এখনও পর্যন্ত নোভেল করোনা ভাইরাসে বিশ্বে আক্রান্ত হয়েছেন ৪৬ লক্ষ ৮৫ হাজারের কিছু বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩ লক্ষ ১০ হাজারের কিছু বেশি মানুষের। কোভিড-১৯-এ শুধুমাত্র আমেরিকাতে আক্রান্ত হয়েছেন ১৪ লক্ষ ৩০ হাজার। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার। এই ভাইরাসের থেকে মনুষ্য জাতিকে রক্ষা করবার জন্য গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা করোনার ওষুধ নিয়ে গবেষণা করছেন। ভারতের ১,৫০০ জন রোগীর উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে পরীক্ষা করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026