Categories: দেশনিউজ

New Traffic Rules: নাবালক গাড়ি চালালে বাবা-মাকে ২৫,০০০ টাকা জরিমানা দিতে হবে, ট্রাফিক নিয়ম কঠোর করল সরকার

ভারতের সড়ক নিরাপত্তা আইনে বড়সড় পরিবর্তন আনা হয়েছে ২০২৫ সালে। নতুন ট্রাফিক নিয়মে এবার থেকে গাড়ি চালানো নাবালক ধরা পড়লেই খেসারত দিতে হবে তার অভিভাবকদের। শুধু মোটা অঙ্কের জরিমানাই নয়, হতে পারে জেল পর্যন্ত। এতে উদ্বেগে পড়েছেন বহু পরিবার, যাদের সন্তানরা গাড়ি চালাতে আগ্রহী হলেও এখনও লাইসেন্সধারী নন।

নতুন নিয়ম অনুযায়ী, কোনও নাবালক যদি গাড়ি চালানোর সময় ধরা পড়ে, তবে তার অভিভাবক বা অভিভাবিকার বিরুদ্ধে ২৫,০০০ টাকা জরিমানা ধার্য করা হবে। শুধু তাই নয়, ওই অভিভাবককে তিন বছর পর্যন্ত কারাবাসের মুখোমুখি হতে হতে পারে। সেই গাড়িটির রেজিস্ট্রেশনও এক বছরের জন্য বাতিল হয়ে যাবে। এমনকি, ওই নাবালক ২৫ বছর না হওয়া পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স পাবে না।

এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম সংযোজন ও সংশোধন করা হয়েছে। যেমন—

  • মদ্যপ অবস্থায় গাড়ি চালালে প্রথমবারে ১০,০০০ টাকা জরিমানা বা ছ’মাস জেল হতে পারে। পুনরাবৃত্তিতে জরিমানা বেড়ে ১৫,০০০ ও জেল দুই বছর পর্যন্ত হতে পারে।

  • সিগন্যাল ভাঙলে আগের ৫০০-এর বদলে এখন ৫,০০০ টাকা জরিমানা ধার্য হবে।

  • গতি সীমা অতিক্রম বা অতিরিক্ত বোঝা বহন করলে ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে ৫,০০০ এবং কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে ২০,০০০-এর বেশি জরিমানা হতে পারে।

  • ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৫,০০০ জরিমানা। ই-লাইসেন্স (DigiLocker/mParivahan) গ্রহণযোগ্য হবে।

  • পলিউশন সার্টিফিকেট না থাকলে ১০,০০০ জরিমানা ছাড়াও ছ’মাস জেল বা কমিউনিটি সার্ভিসের শাস্তি হতে পারে।

  • সিট বেল্ট না বাঁধলে প্রতিটি যাত্রীর জন্য ১,০০০ জরিমানা।

  • দুই চাকার গাড়িতে তিনজন উঠলে ১,০০০ জরিমানা।

  • হেলমেট না পড়লে ১,০০০ জরিমানা এবং তিন মাসের জন্য ড্রাইভিং লাইসেন্স বাতিল হবে।

  • মোবাইল ব্যবহার করে গাড়ি চালালে জরিমানা হতে পারে ৫,০০০ পর্যন্ত।

এই নতুন নিয়মগুলির মাধ্যমে সরকারের উদ্দেশ্য হল সড়ক দুর্ঘটনা রোধ ও নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। যদিও কঠোর শাস্তির প্রয়োগে বিতর্ক তৈরি হয়েছে, তবুও সরকারের আশা, এভাবেই ট্রাফিক নিয়ম ভঙ্গের প্রবণতা কমবে এবং সড়কে মৃত্যুর হার হ্রাস পাবে।

Rahit Roy

Recent Posts

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026