চার দিন শুনানির পরেও নিষ্পত্তি হয়নি রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলার। গত তিন দিন ধরে রাজীব কুমারের আগাম জামিনের শুনানি চলছিল আদালত গতকাল, সোমবার রাজীব মামলার চতুর্থ দিন ছিল কিন্তু সেদিনও তার শুনানি হয়নি।
আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পূজাবকাশের আগে শেষ কাজের দিন। তাই আজ মঙ্গলবার কলকাতার প্রাক্তন সিপি রাজীব কুমার এর আগাম জামিনের মামলায় রায়দান করা হবে বলে জানিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি শুভাশীষ দাশগুপ্ত ও শহিদুল্লা মুন্সীর বেঞ্চ।
কিন্তু আজকের রায়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সারদাকাণ্ডে এই মুহূর্তে রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবেন না সিবিআই। গ্রেফতার করলে সঙ্গে সঙ্গে জামিন মঞ্জুর হবে। রাজীব কুমারকে ৫০,০০০ টাকার বন্ড দিতে হবে। লাগবে ২ জন জামিনদারও।
এই রায় নিয়ে বিস্মিত সিবিআই। সূত্রের খবর, সিবিআই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সিবিআইয়ের দাবি, রাজীব কুমার প্রভাবশালী হওয়ায় হেফাজতে না নিলে তদন্ত সঠিকভাবে করা যাবেনা।
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…