বাংলা সিরিয়াল

Gantchora: দুই সপ্তাহের মধ্যেই ট্রোল গাঁটছড়া, নায়কের হাত লেগে সিঁদুর উড়ে এসে পড়ল নায়িকার কপালে

স্টার জলসার পর্দায় সদ্য সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’। আর এর মধ্যেই নেটিজেনদের কাছে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হল এই নতুন ধারাবাহিককে। সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেটি দেখানো হয়েছে টেলিভিশনের পর্দাতেও। কিন্তু এই নতুন পর্ব মানুষের সামনে আসার পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে ট্রোলিং।

টেলিভিশনের ধারাবাহিকের গল্প নিয়ে ট্রোলিং হওয়া নতুন কোন বিষয় নয়। বেশিরভাগ ক্ষেত্রে ধারাবাহিকের গাঁজাখুরি গল্পই ট্রোলিংয়ের কারণ। তবে ‘গাঁটছড়া’র ক্ষেত্রে ব্যাপারটা সেরম নয়। নায়কের হাত থেকে অদ্ভুতভাবে নায়িকার সিঁথিতে সিঁদুর পড়ে যাওয়ার দৃশ্য নিয়েই শুরু হয়েছে ট্রলিং। শুধু প্রোমো দেখার পর থেকেই ক্রমাগত নেটদুনিয়ায় চলছে এই ট্রোলিং। ধারাবাহিকে দুই মুখ্য চরিত্র ঋদ্ধি ও খড়িকে অর্থাৎ গৌরব চ্যাটার্জী ও সোলাঙ্কি রায় অভিনীত এই দৃশ্য নিয়েই নেটিজেনরা ট্রোল করেছেন।

ধারাবাহিকের ভাইরাল হওয়া প্রোমোতে দেখা যাচ্ছে, নায়ক ঋদ্ধির হাত লেগে ভুলবশত হলেও অদ্ভুত ভাবেই সিঁদুর উড়ে এসে পড়ল নায়িকা খড়ির সিঁথিতে। ইতিমধ্যেই সেই দৃশ্য সম্প্রসারিত হয়েছে টেলিভিশনের পর্দায়। যা দেখে শুরুতেই ধারাবাহিক অনুরাগীদের মধ্যে সমালোচিত হয়েছে ‘গাঁটছড়া’। বেশিরভাগের মতে, শুরুতেই এমন অবাস্তব জিনিস না দেখানোই উচিৎ ছিল। তবে, এই ঘটনা নতুন নয় এর আগেও বহুবার বহু ধারাবাহিক নিয়ে এমন অভিযোগ উঠেছে। আসল কথা হল ধারাবাহিকের গল্প অনুযায়ী ধারাবাহিক যেমন এগোনোর তেমনি এভাবে মাঝে এমন ছোটখাট ট্রোলিং চলতেই থাকবে। এক্ষেত্রে আখেরে লাভ হয় ধারাবাহিকেরই। ট্রোলিংয়ের ফলে সেই নির্দিষ্ট ধারাবাহিক আরো বেশি জনপ্রিয়তা পায় ধারাবাহিক অনুরাগীদের মাঝে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026