টেক বার্তা

চমৎকার মাইলেজ সঙ্গে দুর্দান্ত ডিজাইন, TVS কোম্পানির এই বাইকটি পাওয়া যাচ্ছে মাত্র ৭০০০ টাকায়

যাদের দীর্ঘ দূরত্বের জন্য রাইড করতে হয় তাদের জন্য কমিউটার বাইক সবথেকে সেরা। এগুলোতে রক্ষণাবেক্ষণের খরচ যেমন কম তেমনি মাইলেজ অনেক বেশি। এই কারণেই ভারতে এখন এদের চাহিদা অনেকটা বেশি বেড়েছে। এ ধরনের বাইকের দাম অনেকটা কম এবং এতে ভালো ফিচার এবং লুক দেখতে পাওয়া যায়। এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় কমিউটার সেগমেন্টের বাইক হয়ে উঠেছে টিভিএস স্পোর্ট। এই বাইকটি ভারতের বাজারে বেশ জনপ্রিয় এবং এই সেগমেন্টের সবথেকে ভালো বাইক এটি।

আপনি যদি এই মুহূর্তে এই বাইকটি কিনতে চান তাহলে আপনি পেয়ে যাবেন একটা দুর্দান্ত অফার। এই মুহূর্তে অন রোড প্রাইস এই বাইকের ৭৫ হাজার টাকার ওপরে। কিন্তু যদি আপনি এখন চান তাহলে টিভিএস এর যে কোন শোরুম থেকে মাত্র ৭ হাজার টাকার খরচ করে এই বাইকটি কিনতে পারেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বাইকের আকর্ষণীয় ফাইন্যান্স প্লানের ব্যাপারে।

আপনাদের জানিয়ে রাখি যদি আপনি ৭ হাজার টাকা ডাউনপেমেন্ট করে এই বাইক কিনতে চান তাহলে আপনাকে অবশিষ্ট ৬৮ হাজার টাকা কিন্তু লোন গ্রহণ করতে হবে। ৯.৭ শতাংশ সুদের হারে ৬৮ হাজার টাকা আপনি লোন গ্রহণ করতে পারেন। এই লোন যদি আপনি গ্রহণ করেন তাহলে এর মেয়াদ হবে ৩৬ মাস। অর্থাৎ আপনাকে প্রতিমাসে ২ হাজার ১৮৭ টাকা ইএমআই হিসেবে দিতে হবে যা খুব একটা বড় কথা নয়। তবে ঋণ নেবার সময় আপনাকে সমস্ত নথি মনোযোগ সহকারে কিন্তু পড়তে হবে। তাহলে আপনি ঠকে যেতে পারেন।

এই বাইকের স্পেসিফিকেশনের ব্যাপারে বলতে গেলে, এই বাইকটিতে একটি ১০৯ সিসি এয়ারকুল সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই বাইকে আপনারা ফোর স্পিড গিয়ারবক্স পেয়ে যাবেন। এই বাইকে আপনারা পাচ্ছেন একটি ১০ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। এটি প্রতি লিটারের ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। অর্থাৎ যদি আপনার ফুয়েল ট্যাঙ্ক পূরণ করে আপনি এগোন তাহলে আপনি ৭০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারেন। এর মাধ্যমে খুব সহজেই আপনি দীর্ঘ পথ পাড়ি দিতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026