নিউজ

উন্নত মানের নতুন সব ফিচার্স, এই মাস থেকেই শুরু বন্দে ভারত মেট্রোর ট্রায়াল রান

বন্দে ভারত ট্রেন (Vande Bharat Train) নিয়ে যথেষ্ট খুশি দেশবাসী। বিভিন্ন রাজ্য পেয়েছে একাধিক বন্দে ভারত ট্রেন যেগুলি খুবই কম সময়ে গন্তব্যে পৌঁছে দেয় যাত্রীদের। এই আবহে এবার চালু হতে চলেছে বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro), যা নিয়ে বেশ উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। আর মাত্র কয়েক দিন পরেই সামনে আসতে চলেছে বন্দে ভারত মেট্রো। কী কী বৈশিষ্ট্য রয়েছে এই মেট্রো ট্রেনের? জেনে নিন এই প্রতিবেদনে।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে, নতুন বন্দে ভারত মেট্রো ট্রেনের বডি তৈরি হয়ে গিয়েছে। পঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে এই ট্রেনগুলি। মেট্রো ট্রেনের রঙ রাখা হয়েছে গেরুয়া এবং কালো। জানা যাচ্ছে, বন্দে ভারত মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত এক আধিকারিকের মতে, আগামী জুলাই মাস থেকেই বন্দে ভারত মেট্রো ট্রেনের ট্রায়াল রানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে রেলের তরফে। ওই আধিকারিক আরো জানিয়েছেন, ট্রায়াল রানের পরেই দ্রুত যাত্রী পরিষেবা শুরুর পরিকল্পনাও করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, বন্দে ভারত মেট্রো তৈরিতে ব্যবহৃত হয়েছে একেবারে আধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে যেমন দ্রুত গতি তুলতে পারবে ট্রেন, তেমনি দ্রুত গতি কমিয়েও ফেলতে পারবে। এর ফলে কম সময়ে বেশি সংখ্যক স্টেশনে দাঁড়াতে পারবে মেট্রো। খবর অনুযায়ী, বন্দে ভারত মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত একজন আধিকারিক জানিয়েছেন, বন্দে ভারত মেট্রো ট্রেনে আপাতত ১২ টি কোচ রাখা হচ্ছে। সর্বোচ্চ ১৬টি কোচ রাখা যাবে এই ট্রেনে। সংশ্লিষ্ট রুট এবং শহরের চাহিদার উপরে ভিত্তি করে বাড়ানো হতে পারে কোচ সংখ্যা।

তবে ওই আধিকারিক জানিয়েছেন, এখনো পর্যন্ত নতুন বন্দে ভারত মেট্রো ট্রেনের কোনো রুট ঠিক করা হয়নি। কোন রুটে চলবে প্রথম বন্দে ভারত মেট্রো তা এখনো চূড়ান্ত হয়নি বলেই জানা যাচ্ছে। তবে দেশের কোন রুটে প্রথম বন্দে ভারত মেট্রো ট্রেন চালানো হবে তা নিয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026