গতকাল দেশের ১৬ তম বন্দে ভারত ট্রেন উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নতুন ট্রেনটি কেরলের রাজধানী তিরুবনন্তপুরম থেকে কাসারগড় জেলা পর্যন্ত যাবে বলে জানা গিয়েছে। সর্বমোট ১১ টি জেলা দিয়ে ছুটবে এই ট্রেন। দুই প্রান্তিক স্টেশনের মাঝখানে মোট সাতটি স্টেশনে থামবে এই ট্রেন। দক্ষিণ রেলের তরফে জানানো হয়েছে, তিরুবনন্তপুরম থেকে ছেড়ে এই ট্রেন কোল্লাম, কোট্টায়াম, এর্নাকুলাম টাউন, ত্রিশূর, শোরানুরজেন, কোঝিকোড়, কান্নুর হয়ে শেষে কাসারগড় জেলায় গিয়ে থামবে। ভোর ৫:২০ মিনিটে ছাড়বে এই ট্রেন এবং ফিরতি ট্রেন ছাড়বে দুপুর ২:৩০ মিনিটে।
জানা গিয়েছে বৃহস্পতিবার ছাড়া বাকি সব দিন এই ট্রেন চলবে। ভোর ৫:২০ মিনিটে তিরুবনন্তপুরম থেকে ছেড়ে বন্দে ভারত কাসারগড় জেলায় পৌঁছাবে দুপুর ১টা ২৫ মিনিটে। অন্যদিকে দুপুর আড়াইটার সময় ছেড়ে কাসারগড় থেকে ট্রেনটি তিরুবনন্তপুরমে পৌঁছবে, রাত ১০:৩৫ মিনিটে। এই রুটে এর আগে সব থেকে দ্রুততম ট্রেন ছিল রাজধানী এক্সপ্রেস। রাজধানী এক্সপ্রেস ১০ ঘন্টা ৪৫ মিনিটে এই পথ অতিক্রম করতে পারত। কিন্তু এই ট্রেন মাত্র ৮ ঘন্টা ৫ মিনিটে এই পথ অতিক্রম করতে পারবে।
কাসারগড় থেকে তিরুবনন্তপুরমের ভাড়া ১৫২০ টাকা। এর মধ্যে ৩০৮ টাকা ক্যাটারিং চার্জ অন্তর্ভুক্ত রয়েছে। যদি আপনি এক্সিকিউটিভে যান তাহলে এই রুটের ভাড়া ২৮১৫ টাকা। এরমধ্যে ৩৬৯ টাকা ক্যাটারিং চার্জ রয়েছে। যাত্রীরা ট্রেনের টিকিট কাটার সময় যদি খাবার বাদ দিতে বলেন, তাহলে খাবারের টাকা ট্রেনের টিকিট থেকে বাদ যাবে। অন্যদিকে, তিরুবনন্তপুরম থেকে কাসারগড় জেলা পর্যন্ত রুটে ভাড়া ১৫৯০ টাকা। এর মধ্যে ক্যাটারিং চার্জ ৩৭৯ টাকা অন্তর্ভুক্ত রয়েছে। এক্সিকিউটিভ এর ভাড়া ২৮৮০ টাকা। এর মধ্যে ক্যাটারিং চার্জ রয়েছে ৪৩৪ টাকা। ট্রেনে ১৬টি করে কোচ থাকবে। রেলপথে দক্ষিণ কেরল থেকে উত্তর কেরলে যাওয়ার এখন সব থেকে দ্রুত উপায় হয়ে উঠেছে এই বন্দে ভারত এক্সপ্রেস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…