সোশ্যাল মিডিয়াতে তারকাদের নিয়ে চর্চা চলতেই থাকে। তা আর নতুন কিছু নয়। সম্প্রতি চর্চায় উঠে এসেছেন বলিউডের বচ্চন পরিবারের মেয়ে আরাধ্যা বচ্চন। অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের একমাত্র সন্তান। সম্প্রতি তার নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আরাধ্যার সাথে নেটিজেনরা মিল পেয়েছেন কে-পপ তারকা লিসার।
সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আরাধ্যা ভারতীয় পতাকার সামনে দাঁড়িয়ে দুটি দেশাত্মবোধক গানের সাথে নাচ করেছেন। গান দুটি হল ‘সারে যাহা সে আচ্ছা’ ও ‘মা তুঝে সলম’। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই কমেন্ট বক্সে উপচে পড়েছে নেটিজেনদের বক্তব্য। তাদের কথায়, ব্ল্যাকপিঙ্কের লিসার সাথে আরাধ্যার অনেক মিল রয়েছে। অনেকে আরাধ্যাকে লিসার কার্বন কপি বলেছেন। এ ছাড়াও একাধিক নেটিজেন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, যা রীতিমতো লক্ষণীয়।
লিসা ‘ব্ল্যাকপিঙ্ক’এর সদস্য হওয়ার পাশাপাশি গতবছর অর্থাৎ ২০২১ সালেই সোলো আর্টিস্ট হিসেবে গান গাওয়া শুরু করেছেন। আর সম্প্রতি তার সাথেই তুলনা করা হল আরাধ্যা বচ্চনের। ২০২১’এ ঐশ্বর্য কন্যা পা দিল ১০ বছরে। ইতিমধ্যেই সে বুঝতে শুরু করেছে সে কোন বাড়িতে জন্মেছে। তার বাড়ির সকলেই সাধারণ মানুষদের খুব পছন্দের। সম্প্রতি নেটিজেনদের এই অদ্ভুত ধারণার সূত্র ধরেই বচ্চন পরিবারের মেয়ে চর্চিত হয়েছেন সোশ্যাল মিডিয়াতে। তবে এই ঘটনা নিয়ে কোনোরকম প্রতিক্রিয়া দেননি বচ্চন পরিবারের কেউই। কারণ এই সমস্ত বিষয়ে তারা অভ্যস্ত। প্রায়ই এই ধরণের ঘটনার ঘটে থাকে তাদের সাথে। বচ্চন পরিবারের মেয়ে বলে কথা তাকে নিয়ে একটু আধটু চর্চা তো হবেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…